Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রশির ব্যবস্থা রাজ্যের, দিঘায় রথযাত্রায় অভিনব ভাবনা

জানা গেছে, এক কিলোমিটার রাস্তার একটু কম অঞ্চল জুড়ে রথ টানা হবে। অনুমান করা হচ্ছে, দিঘায় রথযাত্রার দিন ২ লক্ষ বা তার বেশি জমায়েত হতে পারে। 

মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রশির ব্যবস্থা রাজ্যের, দিঘায় রথযাত্রায় অভিনব ভাবনা

গ্রাফিক্স - দ্য ওয়াল

শেষ আপডেট: 12 June 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) রথযাত্রার অনুষ্ঠান (Rathyatra) নিয়ে বৃহস্পতিবার ট্রাস্টি বোর্ডের বৈঠক ছিল নবান্ন সভাঘরে (Nabanna)। সূত্রের খবর, সাধারণ মানুষ যাতে কোনও বাধা-বিপত্তি ছাড়া রথের রশি (দড়ি) ছুঁতে পারেন, সেই দিকে নজর দিয়ে বৈঠকে এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্নের বৈঠকে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ কাস্টের প্রতিনিধিরা সহ মন্দির কমিটিও। সেই সংগঠনের রাজ্য সম্পাদক জানান, জগন্নাথ ধাম তথা রথযাত্রা নিয়ে বাঙালিদের আলাদা আবেগ রয়েছে। সেটি মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিনব একটি পরিকল্পনার কথা বলেছেন। এতে সাধারণ মানুষে যেমন নিশ্চিন্তে রথের দড়ি ছুঁতে পারবেন, তেমনই হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমবে।

তিনি জানান, 'প্রত্যেকের আশা থাকে জগন্নাথ দেবের দর্শনের সঙ্গে সঙ্গে রথের রশি যদি ধরতে পারি। সেই জন্যই মুখ্যমন্ত্রী বিশেষ ভাবনা নিয়েছেন। দিঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রাস্তার দুদিকে দুটি রথের দড়ি থাকবে। ফলে রথ টানার সঙ্গে সঙ্গে মাসির বাড়ি পর্যন্ত যত দর্শনার্থী থাকবেন তাঁরা দড়ি ধরার সুযোগ পাবেন।' পাশাপাশি তিনি এও নিশ্চিত করেন, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেকারণে রাজ্য সরকার থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, রথযাত্রার একদিন আগেই দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে সকলে সুরক্ষিতভাবে জগন্নাথ দর্শন করতে পারেন সেই মতো ব্যবস্থা করা হবে। পুরো বিষয়টির নজরদারি করবেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গেছে, এক কিলোমিটার রাস্তার একটু কম অঞ্চল জুড়ে রথ টানা হবে। অনুমান করা হচ্ছে, দিঘায় রথযাত্রার দিন ২ লক্ষ বা তার বেশি জমায়েত হতে পারে। 

রথযাত্রার অনুষ্ঠান নিয়ে একটু বেশি সতর্ক রাজ্য সরকার। সম্প্রতি বেঙ্গালুরুতে হৃদয়বিদারক যে ঘটনা ঘটেছে তা সকলকেই নাড়া দিয়েছে। ১৮ বছর পর আইপিএল জিতে জয় উদযাপন করছিল আরসিবি দল। সেই অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত ভিড় হওয়ায় পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনের মৃত্যু হয়। তার আগে কুম্ভমেলাতেও পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সেখানেও ৪০ জনের মৃত্যু ঘটে। সেসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন। 


```