Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 7 February 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: ফের ভোগান্তি নিত্য যাত্রীদের। আগামীকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখার বন্ধ থাকবে একাধিক ট্রেন। সাড়ে ৯ ঘণ্টা ধরে চলবে না লোকাল ট্রেন। 

রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজের জন্য পাওয়ার ব্লক করতে হবে। যার ফলে, প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে লোকাল ট্রেন চলাচলে বিধিনিষেধ থাকবে।

শনিবার বাতিল করা হচ্ছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। ৯ ফেব্রুয়ারি, রবিবার, বাতিল করা হচ্ছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ রুটের আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ট্রেন।

এছাড়া, সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে যাতায়াতকারী ডাউন ৩৪৮৮২ এবং ডায়মন্ড হারবার ও বারুইপুরের মধ্যে চলাচলকারী আপ ৩৪৮৯১ ট্রেনও বাতিল থাকবে।

ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যেমন- ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল মগরাহাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ ফেব্রুয়ারি বারুইপুরে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে এবং ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে ছাড়বে। 


```