Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ। এই মুহূর্তে আর এন টেগর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 2 November 2023 18:34

দ্য ওয়াল ব্যুরো: নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ। এই মুহূর্তে আর এন টেগর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে অভিজিতবাবুর মাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও একজন প্রখ্যাত অর্থনীতিবিদ।  তাঁর বয়স ৮৭ বছর। গত কয়েকদিন ধরে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিন বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

অভিজিৎবাবুর মায়ের সুস্থতা কামনা করে টুইটারে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি নোবেল জয়ী অধ্যাপক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আসুন আমরা সকলে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি।’

জানা গিয়েছে, এদিন বিকেলে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়। বিষয়টি জানতে পেরে দ্রুত নবান্ন থেকে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। কথা বলেন নির্মলাদেবীর চিকিৎসকদের সঙ্গে। তাঁর চিকিৎসার ক্ষেত্রে বাড়তি নজরদারির কথাও বলেন। সূত্রের খবর, নির্মলাদেবীর সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি।

২০১৯ সালে নোবেল পান কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের পর তিনি অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় বাঙালি এবং নোবেলজয়ী চতুর্থ বাঙালি। ‘বৈশ্বিক দারিদ্র্যতা দূরীকরণ’ সাবজেক্টের ওপর কাজের জন্য অভিজিৎ ও তার স্ত্রী এস্তের দুফ্লো এবং মাইকেল ক্রেমার ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অভিজিৎবাবু। কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের যে বিশেষ কমিটি তৈরি হয়েছিল, তাতেও অন্যতম সদস্য হিসেবে রাখা হয়েছিল নোবেলজয়ী এই বঙ্গসন্তানকে। সূত্রের খবর, টেলিফোনে অভিজিৎবাবুর সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।


```