Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ব্যাগের চেন টানতেই থরে থরে পাঁচশোর নোট

আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়।

ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ব্যাগের চেন টানতেই থরে থরে পাঁচশোর নোট

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 May 2024 10:00

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। নাকা চেকিংয়ে নেমে শুক্রবার রাতে কলকাতার এপিসি রোড থেকে একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু'জনকে আটক করে নির্বাচন কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। 

কমিশন সূত্রের খবর, ব্যাগের চেন টানতেই দেখা যায় ভেতরে থরে থরে পাঁচশো টাকার নোট। এরপরই দু'জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত অর্থের পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা।

কমিশন জানিয়েছে, ধৃতদের একজনের বাড়ি পোস্তা থানা এলাকায়। অপর জনের বাড়ি হুগলিতে। কোথা থেকে ওই টাকা আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, টাকার উৎস কী, জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছেন তদন্তকারীরা। শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কমিশনের ক্রাইম ব্রাঞ্চ।

আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়। ওই দিন  কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরের পাশাপাশি ভোট হবে বারাসত, দমদম , বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড হারবার এবং যাদবপুরে। ভোটকে ঘিরে গত কয়েকদিন ধরেই এলাকায় এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে কমিশন।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে এরকমই তল্লাশি অভিযানের সময় একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু'জনকে আটক  করা হয়।


```