Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হয়রান করছে পুলিশ, কেজি দরে নোটিস পাঠাচ্ছে! লালবাজার থেকে বেরিয়ে অভিযোগ মীনাক্ষীর

শনিবার সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন মীনাক্ষীরা। পরে লালবাজার থেকে বেরিয়ে এসে পুলিশকে তুলোধনা করলেন তাঁরা। 

হয়রান করছে পুলিশ, কেজি দরে নোটিস পাঠাচ্ছে! লালবাজার থেকে বেরিয়ে অভিযোগ মীনাক্ষীর

মীনাক্ষী মুখোপাধ্যায়

শেষ আপডেট: 24 August 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট রাতে মহিলারা নেমেছিলেন আন্দোলনে। 'রাত দখল'-এর সেই কর্মসূচিতে আরজি কর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাত বাম নেতানেত্রীকে তলব করেছিল লালবাজার। শনিবার সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন মীনাক্ষীরা। পরে লালবাজার থেকে বেরিয়ে এসে পুলিশকে তুলোধনা করলেন তাঁরা। 

লালবাজার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ''হয়রান করার জন্য দিনের পর দিন কেজি দরে নোটিস পাঠাচ্ছে। কারা ভাঙল তাঁদের ছবি থাকা সত্ত্বেও পুলিশ কড়া শাস্তি দিতে দীর্ঘ টালবাহানা করছে। এদিকে প্রতিবাদীরা যাতে আরজি করের বিচার চেয়ে পথে না নামে তার জন্য পুলিশি দমনের চেষ্টা হচ্ছে।'' মীনাক্ষী জানান, এদিন পুলিশকে স্পষ্ট জানানো হয়েছে যে, তাঁরা দোষীদের শাস্তি দেওয়ার জন্য সাহায্য করতে এসেছেন। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পুলিশকে হয়রানি বন্ধ করতে হবে। 

পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে মীনাক্ষী আরও বলেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তির দাবিতেই রাজ্যের মানুষ পথে নেমেছে। পুলিশ উচিত দোষীদের শাস্তি দেওয়া, আরজি করে যে দুর্নীতি হয়েছে তার দোষীদের ধরা, স্বাস্থ্য দুর্নীতি শেষ করা, মানুষ পুলিশকে সাহায্য করবে। কিন্তু পুলিশ অপরাধীদের আড়াল করতে প্রতিবাদীদের হয়রান করছে, এমনই দাবি মীনাক্ষীর। পাশাপাশি রাজ্যের পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। 

ডাক্তারদের আন্দোলন চলাকালীন ১৪ অগস্ট রাতে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর হাসপাতালে। পুলিশের ব্যারিকেড ভেঙে জরুরি বিভাগে ঢুকে তছনছ করে দেয় তারা। ভাঙচুর করে দামি মেশিন। নষ্ট করে দেয় বহুমূল্য ওষুধ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা। আহত বেশ কয়েকজন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করতে হয় কলকাতা পুলিশের ডিসি নর্থকে। কিন্তু এই ঘটনা আদতে পুলিশি ব্যর্থতা বলেই দাবি করছেন মীনাক্ষীরা। তাঁর স্পষ্ট কথা, যে পুলিশমন্ত্রী, পুলিশ কমিশনার একটা দুষ্কৃতীদের দলকে রুখতে পারে না, তাঁদের পদত্যাগ করতেই হবে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনার দায় বাম ও বিজেপি কর্মীদের উপর চাপিয়েছেন। রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্যই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারপরেই তলব করা হয় এসএফআই ও ডিওয়াইএফআইয়ের সাতজন নেতাকে।


```