Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার চলবে না মেট্রো, কোন লাইনে? দেখুন বিস্তারিত

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওই দু'দিন রুবি থেকে বেলেঘাটা অবধি নিউ গড়িয়া-এয়ারপোর্ট অংশের নির্মীয়মান লাইনে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিসিআরএস) তরফে পরিদর্শন চলবে। ফলে কোনও মেট্রো পরিষেবা ওই দু'দিন পাওয়া যাবে না।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার চলবে না মেট্রো, কোন লাইনে? দেখুন বিস্তারিত

শেষ আপডেট: 26 March 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ ২৮ ও ২৯ মার্চ, প্রযুক্তিগত কারণে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে নিউ গড়িয়া (কবি সুভাষ) স্টেশন পর্যন্ত কলকাতা মেট্রোর নবনির্মিত 'কমলা লাইনে' পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানাল মেট্রো। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওই দু'দিন রুবি থেকে বেলেঘাটা অবধি নিউ গড়িয়া-এয়ারপোর্ট অংশের নির্মীয়মান লাইনে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিসিআরএস) তরফে পরিদর্শন চলবে। ফলে কোনও মেট্রো পরিষেবা ওই দু'দিন পাওয়া যাবে না। 

উদ্বোধন জাঁক করে হলেও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে মেট্রো পরিষেবা বেশ ঢিমেতালেই চলছে। ইএম বাইপাস, সেক্টর ফাইভ ঘুরে এয়ারপোর্ট অবধি নির্মীয়মান এই লাইন পুরোপুরি চালু হয়ে গেলে কার্যত কলকাতার পরিবহণ মানচিত্রটাই বদলে যেতে পারে। কিন্তু এখনও অবধি এর অনেক অংশে কাজ বাকি। ফলে শুধুমাত্র রুবি থেকে নিউ গড়িয়া অংশেই পরিষেবা চালু করা হয়েছে। 

যাত্রীদের অবশ্য অভিযোগ, এতে চাহিদার অনেকটাই মিটছে না। কারণ প্রথম মেট্রো ছাড়ে সকাল ৯ টায়, চলে কুড়ি মিনিটের ব্যবধানে। এদিকে বিকেল ৪.৪০ বাজলেই পরিষেবা শেষ। রুবি ও সংলগ্ন এলাকা অত্যন্ত ব্যস্ত অফিস-পাড়া। বেশিরভাগ নিত্যযাত্রী অনেক রাত করে বেরোন। রাত দশটা, সাড়ে দশটাতেও রুবি মোড়ে ভিড় নিত্যদিনের ছবি। সেখানে বিকেল গড়ানোর আগেই শেষ মেট্রো চলে গেলে আদৌ সেটি অফিসযাত্রীদের জন্য কতটা লাভের, সেই প্রশ্ন উঠেছে। তার ওপর শনি ও রবিবার পরিষেবা বন্ধ। মেট্রো সূত্রের খবর, চালু হলেও কর্মী ও পর্যাপ্ত রেক না থাকাতেই আপাতত এই ব্যবস্থা। পরে অবস্থা বুঝে ধাপে ধাপে পরিষেবা পূর্ণমাত্রায় চালু হবে।


```