Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তাহ শুরু মেট্রো বিভ্রাট দিয়ে, একাধিক স্টেশনে যাত্রীদের ভিড়, ভোগান্তি আমজনতার

সোমবার সকালে রাস্তায় অফিস যাত্রীদের ভিড় হবে এটাই স্বাভাবিক। বাস, অটোতে তো বটেই, মেট্রোতেই আজকাল তিন ধারণের জায়গা থাকে না। 

সপ্তাহ শুরু মেট্রো বিভ্রাট দিয়ে, একাধিক স্টেশনে যাত্রীদের ভিড়, ভোগান্তি আমজনতার

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 29 April 2025 00:02

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে ফের সমস্যা দেখা দিল কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। সোমবার সকাল ৯টার কিছু পর থেকেই আপ এবং ডাউন লাইনে অনিয়মিত ভাবে মেট্রো চলছিল। বিভিন্ন স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েও থাকে। ফলে ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। আপাতত ট্রেন চলাচল তুলনামূলক স্বাভাবিক হলেও কী কারণে এমন সমস্যা হয়েছিল তা স্পষ্ট নয়।

সোমবার সকালে রাস্তায় অফিস যাত্রীদের ভিড় হবে এটাই স্বাভাবিক। বাস, অটোতে তো বটেই, মেট্রোতেই আজকাল তিন ধারণের জায়গা থাকে না। সে ক্ষেত্রে মেট্রো বিভ্রাট হলে আমজনতা কতটা সমস্যার মধ্যে পড়তে পারে তা আন্দাজ করা যায়। এদিন তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। অনিয়মিত পরিষেবার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। 

শুরু মেট্রো চলাচল দেরিতে নয়, বিভিন্ন স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েও থাকে। কিন্তু অল্প সময়ের মধ্যে মেট্রো কর্তৃপক্ষর তরফে ঘোষণা করা হয়, পর পর গাড়ি রয়েছে। যাত্রীরা যাতে অহেতুক কোনও স্টেশনে ভিড় না করেন। স্বাভাবিকভাবেই মেট্রো ঠিকঠাক না পেয়ে বাস, অটোর লাইনে ভিড় বাড়াচ্ছেন মানুষ। 

এদিকে রবিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের উদ্বোধন কবে, তা নিয়ে জল্পনা ছিল। তবে সূত্রের খবর, এই মাসেই তার উদ্বোধন হতে পারে এবং তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলেছে। সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে।
 
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ অন্য আধিকারিকেরাও জানিয়েছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে পরিষেবা চালু করা সম্ভব হবে। তার পর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে।  

```