Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জোকা-মাঝেরহাট লাইনে বাড়ছে ট্রেনের সংখ্যা, সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ

সোমবার থেকে শুক্রবার যেমন পরিষেবা দেওয়া হয়, তেমনই দেওয়া হবে। শনি এবং রবিবার এই লাইনে মেট্রো বন্ধ।

জোকা-মাঝেরহাট লাইনে বাড়ছে ট্রেনের সংখ্যা, সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 22:18

দ্য ওয়াল ব্যুরো: বেহালাবাসীর জন্য সুখবর। জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে (Joka-Majherhat Metro) ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে আগামী সপ্তাহ থেকেই। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। 

আগামী ১৩ মে (মঙ্গলবার) থেকে পার্পেল লাইনে মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি ট্রেন চলবে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। দিনের ২৪ মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোমবার থেকে শুক্রবার যেমন পরিষেবা দেওয়া হয়, তেমনই দেওয়া হবে। শনি এবং রবিবার এই লাইনে মেট্রো বন্ধ। 

এতদিন আপ-ডাউন মিলিয়ে ৪০টি মেট্রো চলত জোকা-মাঝেরহাট লাইনে। সেই প্রেক্ষিতে বলা যায়, পরিষেবা আরও ভাল পাবেন বেহালার মানুষ। শুধু মেট্রোর সংখ্যা বৃদ্ধি নয়, সময়সূচির পরিবর্তনও করা হচ্ছে। এখন থেকে প্রথম মেট্রো আরও আগে মিলবে এবং শেষ মেট্রো দেরিতে ছাড়বে। 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টা ২৭ মিনিটে। মঙ্গলবার থেকে তা ছাড়বে ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে প্রথম মেট্রো সাড়ে ৮টার বদলে ছাড়বে সকাল ৮টা থেকে। 

অন্যদিকে, শেষ মেট্রো মাঝেরহাট স্টেশন থেকে ছাড়ত ৩টে ২৮ মিনিটে। তা এখন থেকে ছাড়বে রাত ৮টায়। জোকার ক্ষেত্রেও একই সময় মেনে শেষ ট্রেন ছাড়ত। তারও পরিবর্তন হবে। 


```