Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলের তলায় মেট্রোর লাইন! ব্লু লাইনে এখনও ভাঙা পরিষেবা, জলমগ্ন শহরে দুশ্চিন্তায় যাত্রীরা

কলকাতার যানজট এড়াতে মেট্রো যাত্রীরা ভরসা রাখেন, কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই ভরসার ওপরও জল ঢেলে দিয়েছে দুর্যোগ। লোকাল ট্রেনের পরিষেবা বিঘ্নিত, রাস্তায় জল জমে যান চলাচল বাধাগ্রস্ত। তাই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো হয়ে উঠেছে প্রায় অসম্ভব।

জলের তলায় মেট্রোর লাইন! ব্লু লাইনে এখনও ভাঙা পরিষেবা, জলমগ্ন শহরে দুশ্চিন্তায় যাত্রীরা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 September 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: রাতভর নাগাড়ে বৃষ্টি। মঙ্গলবার ভোর হতেই কলকাতার একমাত্র ‘লাইফলাইন’ মেট্রোও থমকে গেল (Kolkata Metro)। 

মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে ব্লু লাইনে (Metro line under water, Blue Line,) জল জমে যাওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে সীমিত ভাঙা পথে চলাচল, আর মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত লাইন এখনও অচল।

কলকাতার যানজট এড়াতে মেট্রো যাত্রীরা ভরসা রাখেন, কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই ভরসার ওপরও জল ঢেলে দিয়েছে দুর্যোগ। লোকাল ট্রেনের পরিষেবা বিঘ্নিত, রাস্তায় জল জমে যান চলাচল বাধাগ্রস্ত। তাই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো হয়ে উঠেছে প্রায় অসম্ভব।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝের অংশে পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা চলছে, তবে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পাম্প চালানো হচ্ছে, তবু জল নামতে সময় লাগছে। সকাল ১০টার দিকে শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত পরিষেবা চালু করা হলেও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। তবে গ্রিন, পার্পল এবং ইয়লো লাইনে পরিষেবা অক্ষুন্ন আছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

শহরের বিভিন্ন গলিপথ ও বাসস্থানও জলমগ্ন। বহু বাড়ি, গাড়ি জলের নীচে। কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, এমন কিছু রাস্তা যেখানে আগে কখনও জল জমেনি, এবার সেখানে পরিস্থিতি ভয়াবহ। দীর্ঘক্ষণ বৃষ্টিতে জল নামতে দেরি হচ্ছে, আর শহরের স্বাভাবিক জীবন পুরোপুরি থমকে গেছে।

আপাতত, সকলের প্রার্থনা একটাই, নতুন করে বৃষ্টি যেন না নামে। তাহলে পরিস্থিতি যে আবারও বিপজ্জনক আকার নেবে, তা বলাইবাহুল্য।


```