Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাসের শেষে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে, জানাল কর্তৃপক্ষ

রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। 

মাসের শেষে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে, জানাল কর্তৃপক্ষ

কলকাতা মেট্রো

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 August 2025 22:37

দ্য ওয়াল ব্যুরো: সামনের রোববার, ৩১ অগস্ট মহানায়ক উত্তম কুমার (Tollygunge)  থেকে শহিদ ক্ষুদিরাম (Sahid Khudiram) পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা দীর্ঘ ক্ষণ বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন দুপুর পর্যন্ত এই পথে কোনও ট্রেন চলবে না। তবে মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।

রবিবার স্কুল, কলেজ ও অধিকাংশ অফিস বন্ধ থাকলেও ওই দিন রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হবে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজের জন্যই এই ব্যবস্থা। শনিবার, ৩০ অগস্ট রাত ১১টা থেকে রবিবার, ৩১ অগস্ট বিকেল ৩টে পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে রবিবার বিকেল ৪টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে।

অন্যদিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) ওই দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও ৩১ অগস্ট তা শুরু হবে সকাল ৮টা থেকেই। মূলত পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। ট্রেনের লাইন পরিবর্তনের সমস্যা থাকায় শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলো আবার দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে।

সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।


```