Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: কসবার স্মৃতি ফিরল বিকাশ ভবনে, চাকরি ফেরত চাওয়ায় শিক্ষক পেটালো পুলিশ, ঝরল রক্ত

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

SSC: কসবার স্মৃতি ফিরল বিকাশ ভবনে, চাকরি ফেরত চাওয়ায় শিক্ষক পেটালো পুলিশ, ঝরল রক্ত

বিকাশ ভবনে ধুন্ধুমার

শেষ আপডেট: 15 May 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: কসবায় তালা ভেঙে স্কুল পরিদর্শক (ডিআই)-এর অফিসে ঢুকে পড়া চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তাতেও ক্ষান্ত হয়নি, বিক্ষোভকারীদের লাথি মারার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এবার সেই ছবিই ফিরল বিকাশ ভবন চত্বরে। পুলিশেরই মারে চাকরিহারা আন্দোলনকারীদের ঝরল রক্ত। লাঠির বাড়িতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিকেলে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা জানান, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে চাকরিহারাদের আশ্বস্ত করছেন, ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থানে বসেন শিক্ষকরা। বেলা যত গড়াতে থাকে তত পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন। রাত ৮টা নাগাদ আচমকা সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ বাহিনী। অভিযোগ, কোনও কথা না বলেই পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হয়। তাতে একাধিক চাকরিহারা 'যোগ্য' শিক্ষক গুরুতর জখম হন। লাঠির আঘাতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ ওঠে। ঝরেছে রক্তও।

চাকরিহারাদের অভিযোগ, এদিন দুপুরে প্রথমে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর নেতৃত্বে তাঁর অনুগামীরা আন্দোলনকারীদের এক দফা মারধর করে যায়। প্রহৃত হন একাধিক সাংবাদিকও। সে সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। উল্টে রাতে পুলিশই যোগ্য শিক্ষকদের ওপর হামলা চালাল।   


```