Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

আনন্দপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ এক যুবকের

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আনন্দপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ এক যুবকের

কলকাতায় ফের অগ্নিকাণ্ড (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 7 July 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। রবিবার রথের দিন বিকেলে বাইপাস সংলগ্ন আনন্দপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

এদিন আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এরই মধ্যে আতঙ্কে প্রাণ বাঁচাতে ছাপ থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

স্থানীয় সূত্রের খবর, রবিবার কারখানা বন্ধ ছিল। তাই ওই কারখানার মধ্যে কোনও শ্রমিক ছিলেন না। ফলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে পশ্চিম চৌবাগা এলাকায় একের পর এক বাড়িতে রয়েছে কারখানা। সেখানে একাধিক জায়গায় ছিলেন শ্রমিকেরা। তাঁদের মধ্যেই এক শ্রমিক আগুন লেগেছে শুনে ছাদের উপরে চলে যান। কোনোভাবেই তিনি নামতে না পারায় আতঙ্কে নীচে ঝাঁপ দেন। মাথায় ও শরীরের নানা অংশে তাঁর গুরুতর আঘাত লাগে। 

দমকল সূত্রের খবর, মূলত প্লাস্টিকের সামগ্রীতে ঠাসা ছিল এই কারখানা। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে চারপাশ ঘন জনবসতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। প্রাথমিকভাবে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ঘটনাস্থলে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন নেভাতে নামানো হয় ড্রোনও।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই দ্রুত ওই সব বাড়িগুলি খালি করে দেওয়া হয়। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসনি। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 


```