Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সপ্তমীর সন্ধেয় শহরে জনসমুদ্র, যানজটের ভোগান্তি তো আছেই, পুজোর বাকি তিন দিন কী হবে?

উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই একই অবস্থা। এবারে দক্ষিণের অন্যতম জনপ্রিয় পুজো হাজরা পার্ক তিন তলা সমান উচ্চতার প্রতিমা তৈরি করেছে, যা দর্শনার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সপ্তমীর সন্ধেয় শহরে জনসমুদ্র, যানজটের ভোগান্তি তো আছেই, পুজোর বাকি তিন দিন কী হবে?

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 September 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার বিকেল থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অনেক প্যান্ডেল উদ্বোধনের আগেই সেখানে পৌঁছে গিয়েছেন দর্শনার্থীরা। পুজোর (DURGAPUJA 2025) দিনগুলিতে ছবিটা আরও বিশাল। শ্রীভূমি থেকে শুরু করে ত্রিধারা, চেতলা- শহরের নামী পুজোগুলি দর্শন করতে ঢল নেমেছে। এরফলে তৈরি হচ্ছে যানজটের সমস্যা।

সোমবার, সপ্তমীর (Maha Saptami) বিকেল থেকেই যানজট দেখা যায় এমজি রোডে। ধীর গতিতে এগোচ্ছে সব গাড়ি। দীর্ঘ সময় জ্যামে আটকে এগিয়ে যাওয়ার অপেক্ষা করতে হচ্ছে সকলকে।

উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই একই অবস্থা। এবারে দক্ষিণের অন্যতম জনপ্রিয় পুজো হাজরা পার্ক তিন তলা সমান উচ্চতার প্রতিমা তৈরি করেছে, যা দর্শনার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square), যে পুজোকে কেন্দ্র করে বিতর্ক হয়, তাদের এবারের থিম 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। বহু মানুষ সকাল থেকেই লাইন দিয়ে মণ্ডপ ও প্রতিমা দর্শন করছেন। কাশী বোস লেন, চেতলা অগ্রণী- তালিকায় রয়েছে আরও অনেক পুজো।

শারদোৎসবের এখনও তিনদিন বাকি। এরমধ্যে অষ্টমী ও নবমীতেও বহু মানুষ রাস্তায় বেরোবে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হতে পুলিশকে। এক একটা দিন টেক্কা দিচ্ছে তার আগের দিনটিকে। ঠিক যেমন, ষষ্ঠী টেক্কা দিয়েছিল পঞ্চমীকে এবং আজ, সপ্তমী টেক্কা দিল সেই ষষ্ঠীকে।

আগামী তিনদিন যে প্রচুর ভিড় হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। যার প্রভাবে দেখা যাবে যানজটের সমস্যা। যদিও এইসবের তোয়াক্কা না করেই বাঙালি মজেছে প্যান্ডেল হপিংয়ে।


```