Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ! ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার যুবকের পচাগলা বস্তাবন্দি দেহ

৬ আগস্ট সন্ধেবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজিপাড়া সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তাজউদ্দিনের পচাগলা দেহ। মৃতদেহটি একটি বস্তায় ভরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ! ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার যুবকের পচাগলা বস্তাবন্দি দেহ

উদ্ধার পচাগলা দেহ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন মেটিয়াব্রুজ কিলখানা এলাকার বাসিন্দা তাজউদ্দিন। দু'সপ্তাহের বেশি সময় ধরে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। অবসেশে বুধবার রাতে একটি জঙ্গল থেকে বস্তাবন্দি যুবকের পচাগলা দেহ উদ্ধার হয় (Man deadbody rescued)। তদন্তে উঠে আসে, মৃত ব্যক্তি আসলে তাজউদ্দিন।

মৃতের পরিবারের তরফে জানা গেছে, গত ১৬ জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাজউদ্দিন। কিন্তু সেখানে পৌঁছাননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছিল না। পরদিন অর্থাৎ ১৭ জুলাই মহেশতলার আকড়া স্টেশনের কাছে তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। পরিবারের তরফ থেকে রবীন্দ্রনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

গতকাল, অর্থাৎ ৬ আগস্ট সন্ধেবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজিপাড়া সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তাজউদ্দিনের পচাগলা দেহ। মৃতদেহটি একটি বস্তায় ভরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে। তাঁদের দাবি, তাজউদ্দিনের সঙ্গে আগে থেকেই বিবাদ ছিল রিন্টুর। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। তবে পুলিশ ইতিমধ্যেই নজরুল সহ আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুনের দিন তাজউদ্দিনকে খুনে সক্রিয় ভূমিকা ছিল নজ্রুলের ।

ঘটনার তদন্তে নেমেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোথায়, কীভাবে খুন করা হয়েছিল, কারা এই হত্যাকাণ্ডে জড়িয়ে রয়েছে, তা জানার চেষ্টা চলছে।


```