Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাইক থামিয়েই ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিল যুবক! দ্বিতীয় হুগলি সেতুর ঘটনায় চাঞ্চল্য

কী কারণে যুবক এমন ঘটনা ঘটালো তা জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

বাইক থামিয়েই ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিল যুবক! দ্বিতীয় হুগলি সেতুর ঘটনায় চাঞ্চল্য

ফাইল ছবি

শেষ আপডেট: 22 February 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) থেকে গঙ্গায় (Ganges) ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। শনিবার সকালের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ ব্রিজের এক ধারে বাইক থামিয়েই দৌড়ে গিয়ে ঝাঁপ দেন তিনি। 

ঘটনার সময়ে আশেপাশে যে গাড়িগুলি ছিল সেগুলি থেমে যায়। বেশ কয়েকজন নেমে এসে ব্রিজের রেলিংয়ে ঝুঁকে দেখতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও ডাকা হয়। অল্প সময়ের মধ্যেই টিম নিয়ে গঙ্গায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ। 

জানা গেছে, যে সময়ে যুবক ঝাঁপ দিয়েছিলেন তখন বেশ কয়েকজন মাঝি ছিলেন গঙ্গায়। তারাই যুবককে উদ্ধার করেন। পরে পুলিশ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন যুবক।

কী কারণে যুবক এমন ঘটনা ঘটালো তা জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। আপাতত জানা গেছে, যুবকের নাম জাভেদ (৪০)। সে হাওড়া থেকে কলকাতা যাচ্ছিল। পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যার চেষ্টা নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।   


```