Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের কলকাতায় অপরাধ! গাঙ্গুলিবাগানে রক্তাক্ত অবস্থায় ব্যক্তি, গলায় ধারালো অস্ত্রের কোপ স্পষ্ট

কলকাতার গাঙ্গুলিবাগানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। গলায় ধারালো অস্ত্রের ক্ষত মিলেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

ফের কলকাতায় অপরাধ! গাঙ্গুলিবাগানে রক্তাক্ত অবস্থায় ব্যক্তি, গলায় ধারালো অস্ত্রের কোপ স্পষ্ট

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গুলিবাগানের রামগড়ে সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তি। তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে মনে করা হচ্ছে। আলো ফুটতেই স্থানীয়দের নজরে পড়ে, তাঁরাই উদ্ধার করে বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানে চিকিৎসাধীন। কেমন আছেন এখন, তা জানা যায়নি।

এদিন সকালে রামগড়ের একটি রাস্তার মাঝে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, জখম ব্যক্তি পেশায় মৃৎশিল্পী এবং তাঁর বাড়ি রবীন্দ্রনগর এলাকায়।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাটুলি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি, জখম ব্যক্তির পরিবার‒পরিজনদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সময় এলাকায় কোনও সন্দেহজনক ব্যক্তির যাতায়াত ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়।

এদিকে, সাম্প্রতিক সময়ে শহরে ধারাবাহিকভাবে কয়েকটি অপরাধমূলক ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। কসবার রাজডাঙার একটি হোটেল থেকে শনিবার বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কারের দেহ উদ্ধার হয়। এসবের পর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কসবার ঘটনায় অভিযুক্ত দুই তরুণ–তরুণীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

গাঙ্গুলিবাগানের এই ঘটনাও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


```