Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

লিভইন পার্টনারের 'সম্মান' রক্ষায় প্রতিবাদ, নিউটাউনে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৩

সংকেত চট্টোপাধ্যায় নামে ওই যুবক পার্টনারের সঙ্গে লিভইনে থাকতেন। গতরাতে তাঁদের মধ্যে ঝামেলা হয়। তরুণী রাতেই বাড়ি থেকে একা বেরিয়ে পড়েন।

লিভইন পার্টনারের 'সম্মান' রক্ষায় প্রতিবাদ, নিউটাউনে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৩

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 24 April 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: লিভইন পার্টনারকে ইভটিজিং, প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় কয়েকজন যুবক। বাঁশ-লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। পরে গুরুতর অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। 

নিউটাউনের গৌরাঙ্গনগরের ঘটনা। সংকেত চট্টোপাধ্যায় নামে ওই যুবক পার্টনারের সঙ্গে লিভইনে থাকতেন। গতরাতে তাঁদের মধ্যে ঝামেলা হয়। তরুণী রাতেই বাড়ি থেকে একা বেরিয়ে পড়েন। রাস্তায় ইভটিজিংয়ের শিকার হন। যা দেখে প্রতিবাদ করায় চরম পরিণতি হয় ওই যুবকের। 

তাঁকে প্রথমে স্থানীয় কয়েকজন ঘিরে ধরে পেটাতে শুরু করে। বাঁশ দিয়ে মারধর করা শুরু হয়। গুরুতর জখম অবস্থায় এনআরএসে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। এই নিয়ে রীতিমতো হইচই পড়েছে ওই এলাকায়।

তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এপর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।


```