Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মমতার সারপ্রাইজ ভিজিট, তড়িঘড়ি ভাঙা হচ্ছে পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজ

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের (Magma House) ভাঙার কাজ শুরু হয়েছে।

মমতার সারপ্রাইজ ভিজিট, তড়িঘড়ি ভাঙা হচ্ছে পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজ

ম্যাগমা হাউজ

শেষ আপডেট: 3 May 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের (Magma House) ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ওই বিল্ডিং আগেই বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়েছিল। 

বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করেই বৃহস্পতিবার বড়বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের নানা বেনিয়মের কথা উল্লেখ করেন তিনি। তখনই পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের প্রসঙ্গ টানেন মমতা।

পাক্কা খবর পেয়ে পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাদাগাদি করে রাখা গ্যাস সিলিন্ডার দেখিয়ে দ্রুত পদক্ষেপের কথা বলেন তিনি। সেই মতোই দেরি না করে বৈঠকে বসেন নগরপাল মনোজ ভার্মা, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসু। 

ত্রয়ীর বৈঠকে ঠিক হয় শুধু ম্যাগমা হাউজই নয়, শহরের বিভিন্ন ছাদের উপরে তৈরি হওয়া সব রেস্তরাঁ বন্ধ করা হবে। সেই মর্মে শুক্রবারই নোটিফিকেশনও জারি করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। শুধু তাই নয়, স্পষ্ট করে এটাও বলে দেওয়া হয়েছে যে রেস্তরাঁর জন্য ছাদ বিক্রি করা যাবে না। 

পুরসভার এক আধিকারিক বলেন, কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় গত পরশুই অর্থাৎ বৃহস্পতিবারই ম্যাগমা বিল্ডিং ভাঙার নির্দেশিকা জারি হয়ে গিয়েছিল। শুক্রবার থেকেই তা ভাঙার কাজ শুরু হয়েছে। 


```