Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিধানসভা যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী

এদিন বেলা ১টার কিছু পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে পৌঁছনোর আগে কিছুক্ষণের জন্য তিনি যান ভবানীপুরের স্কুলে।

বিধানসভা যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী

অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 18 February 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের একটি স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ও করেন। পড়ুয়াদের পরীক্ষা যাতে ভাল হয়, সেই শুভকামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন বেলা ১টার কিছু পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে পৌঁছনোর আগে কিছুক্ষণের জন্য তিনি যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে। সেখানে তখন চলছে মাধ্যমিক পরীক্ষা এবং অনেক অভিভাবকরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে স্কুলের প্রিন্সিপাল লীনা জর্জের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি। 

মমতার বার্তা, তিনি চান সকলের পরীক্ষা খুব ভাল হোক এবং প্রত্যেকে ভাল ফল করুক। অভিভাবকদেরও বেশি চিন্তা করতে বারণ করেন তিনি। বলেন, আগে তো ৪০ নম্বরও পাওয়া কঠিন ছিল। এখন নম্বর তোলা অনেক বেশি সহজ হয়েছে। তিনি বিশ্বাস করেন, সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভাল হবে এবং প্রত্যেকে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারবে। 

এদিকে স্কুল বিল্ডিং কেন রঙ করানো হয়নি, সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন, তাঁর বাড়ির অফিসে গিয়ে এই ব্যাপারে চিঠি দিতে। অথবা, তাঁর লোক স্কুলে এসেই চিঠি নিয়ে যেতে পারবে। স্কুল সুন্দর করে রঙ করিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাতদিনের মধ্যে চিঠি দেওয়ার কথা বলেছেন তিনি। 


```