Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মা দুর্গার চোখ আঁকলেন মমতা, দেবীপক্ষে চেতলা অগ্রণীতে

মহালয়ার পুণ্যতিথিতে মা দুর্গার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মা দুর্গার চোখ আঁকলেন মমতা, দেবীপক্ষে চেতলা অগ্রণীতে

চেতলা অগ্রণীতে।

শেষ আপডেট: 2 October 2024 20:28

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার পুণ্যতিথিতে মা দুর্গার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সন্ধেয় চেতলা অগ্রণী পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেই উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে দেবী দুর্গার চোখে তুলির টান দিয়ে পুজোর উদ্বোধন করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বস্তুত, রাজনীতির পাশাপাশি অবসরে গান, আঁকার অভ্যাসও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবারের মতো এবারও পুজোতে মুখ্যমন্ত্রীর ১০টি গান প্রকাশিত হয়েছে। 

এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেবীপক্ষ শুরু হচ্ছে, মা সবাইকে ভাল রাখুন। সবাইকে সুস্থ রাখুন।

মমতা জানান, এবারের পুজোয় তাঁর ১০টি গান প্রকাশিত হল। খানিক থেমে নিজেই জানান, এখনও পর্যন্ত তাঁর ১৩০টি গান প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি প্রকল্পের গান।

মুখ্যমন্ত্রীর কথায়, "সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০।"

পুজোর শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে কো-অর্ডিনেট করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সকলকে বলব, পুজোর সময় ভিড়ের মধ্যে শিশু, প্রবীণ এবং মা-বোনেদের দিকে বাড়তি খেয়াল রাখবেন।

মঙ্গলবার শ্রীভূমির পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর হাত ধরে হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রনী-সহ একাধিক জায়গায় শুরু হয়ে গেল দুর্গা পুজো। 

পিছিনে নেই জেলাও। বুধবারই রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক'শ পুজোর উদ্বোধন হল। এর মধ্যে মমতা বন্দ্যেপাধ্যায় একাই ৪০০টি পুজোর উদ্বোধন করলেন। উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে।


```