Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি অভিষেকের মাকে শাঁখ বাজাতে বললাম', পুজো উদ্বোধনে গিয়ে কোন প্রসঙ্গ তুললেন মমতা

হাওয়া অফিস বলেছে, রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে পরবর্তী কয়েক দিন। উপকূলের জেলাগুলিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

'আমি অভিষেকের মাকে শাঁখ বাজাতে বললাম', পুজো উদ্বোধনে গিয়ে কোন প্রসঙ্গ তুললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 September 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: এবারের পুজোয় (Durga Puja 2025) বৃষ্টি অবধারিত। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহ থেকে কার্যত টানা বৃষ্টি দেখছে রাজ্যবাসী (West Bengal)। মহালয়ার (Mahalaya) পর কিছুদিন বিরতি থাকলেও পুজোর ৪-৫ দিন বর্ষণের সম্ভাবনা প্রবল। তাই পুজোয় সামগ্রিক পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও।

শনিবার, মহালয়ার আগের দিনই কলকাতার নামী তিন পুজো - শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয় এবং হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর টালা প্রত্যয়ের (Tala Prottoy) উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি বলেন, অন্যান্য রাজ্যে বৃষ্টি হলে এমনই জল চলে আসে বাংলায়। রবিবার আবার জোয়ার আসবে। সেটা নিয়ে চিন্তিত তিনি।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত যে কী ভয়াবহ হতে পারে তা সকলেই জানেন। সেই প্রসঙ্গে মমতা বলেন, টানা বৃষ্টি এবং বাজে যেভাবে মণ্ডপের কাজ সম্পন্ন হচ্ছে তা দেখার মতো। এ তো করতেই হবে কারণ চতুর্থী বা ষষ্ঠীর মধ্যেই তো পুরস্কার বিতরণ হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ''দুপুরে এত বাজ পড়ছিল আমি লতাকে বললাম (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা) শাঁখ বাজাও। তারপর একে একে সবাই শাঁখ বাজাতে শুরু করল। তারপর বজ্রপাত ধীরে ধীরে কমে গেল।''

প্রসঙ্গত, হাওয়া অফিস বলেছে, রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে পরবর্তী কয়েক দিন। উপকূলের জেলাগুলিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

মহালয়ার (Mahalaya) সকালে বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশে থাকবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আগামী ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীর রাতেও ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতির কারণেই সকলে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। জানান, এবার বর্ষাও আগে এসেছে আর পুজোও সময়ের আগে হচ্ছে। তবে আগে এলেও বর্ষার যাওয়ার কোনও নাম-গন্ধ নেই। একই সঙ্গে মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে তিনি মনে করান, দেবীপক্ষের আগে মাতৃমূর্তি উদ্বোধন হয় না, তিনি শুধু মণ্ডপ দেখতে এসেছেন। 


```