Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেহালায় নতুন পোকার হদিশ, কলকাতার নামেই নামকরণ ‘মালাদেরা কলকাতাইনিস’

সম্প্রতি বেহালায় খোঁজ মিলেছে ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গটির। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট যৌথভাবে গবেষণা চালিয়ে এই পতঙ্গটির অভিনবত্বের প্রমাণ পায়।

বেহালায় নতুন পোকার হদিশ, কলকাতার নামেই নামকরণ ‘মালাদেরা কলকাতাইনিস’

শেষ আপডেট: 3 November 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো, কল্যাণী: আগের মতো আর দেখা যায় না ফড়িং, বুলবুলি, টুনটুনি, শ্যামা, দোয়েল কিংবা কাঠবেড়ালি, খরগোশদের। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, অজ্ঞতা ও অসচেতনতায় হারিয়ে যাচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য৷ এই প্রবণতা বন্ধ করা না গেলে আগামীদিনে আরও অনেক প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

এমন আবহে খোদ কলকাতার বুকে নতুন প্রজাতিরও সন্ধান পাওয়া যাচ্ছে! সম্প্রতি বেহালায় খোঁজ মিলেছে ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গটির। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট যৌথভাবে গবেষণা চালিয়ে এই পতঙ্গটির অভিনবত্বের প্রমাণ পায়। তাঁদের দাবি, বিটল জাতীয় পতঙ্গটির হদিশ দেশের অন্যত্র এখনও মেলেনি। তাই তিলোত্তমার নামেই ‘মালাদেরা কলকাতাইনিস’ নামকরণ করা হয়েছে নতুন এই পতঙ্গের।

জানা গেছে, আট বা নয়ের দশক থেকে জেডএসআইয়ের গবেষণাগারের ‘ন্যাশনাল জুলজিকাল কালেকশন’-এ বিরল প্রজাতির এই পতঙ্গটি সংরক্ষিত ছিল। সম্প্রতি‌ দেবিকা ভুঁইয়া, দেবাংশু গুপ্তা, শুভঙ্করকুমার সরকার ও ডার্ক আহরেন্স বিটলটি নিয়ে কাজ করছিলেন। নতুন প্রজাতির কোনও পতঙ্গের খোঁজ মিললে স্থানীয় অবস্থান অনুসারেই নামকরণ করা হয়ে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কলকাতা ছাড়া সেই অর্থে এখনও দেখা মেলেনি। তাই এর নামকরণ করা হয়েছে কলকাতার নামেই।

মূলত কৃষিকাজে সাহায্য করে থাকে এই ধরনের পতঙ্গ। তবে নয়া প্রজাতির এই পতঙ্গটি কৃষি কাজে উপকারী ভূমিকা নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতার মতো জনবহুল শহর থেকে এধরনের আবিষ্কার খুবই আশাব্যঞ্জক বলেই জানিয়েছেন জেডএসআইয়ের অধিকর্তা অধ্যাপক ধৃতি বন্দ্যোপাধ্যায়।

তাঁর মতে, জীববৈচিত্র্য অবলুপ্ত হয়ে যাচ্ছে, এমনটা ঠিক নয়। নতুন প্রজাতিরও সন্ধান পাওয়া যাচ্ছে। ‘মালাদেরা কলকাতাইনিস’ তার জ্বলন্ত উদাহরণ। জানা গেছে, সারা বিশ্বে এই ফাইটোফ্যাগাস জাতীয় পতঙ্গের ৪৫০০ প্রজাতি আছে। ভারতে এখনও পর্যন্ত ৬৮২টি প্রজাতির সন্ধান মিলেছে। এর বেশিরভাগই হিমালয় ও দেশের দক্ষিণ অঞ্চল থেকে পাওয়া গিয়েছে। তবে কলকাতার বুকে এই ধরনের পতঙ্গের খোঁজ এই প্রথম।


```