Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

লকারের দরজা ভেঙে মহেশতলার এসবিআই ব্যাঙ্কে ডাকাতি, মাথায় হাত গ্রাহকদের

শুক্রবার নির্ধারিত সময়ে প্রত্যেক দিনের মতোই লকার ঘরে তালা মেরে ব্যাঙ্ক বন্ধ করে যান নিরাপত্তারক্ষী। শনি-রবি ছুটির পর সোমবার সকালে ব্যাঙ্ক খুলতেই তিনি দেখেন লকারের দরজা ভাঙা।

লকারের দরজা ভেঙে মহেশতলার এসবিআই ব্যাঙ্কে ডাকাতি, মাথায় হাত গ্রাহকদের

মহেশতলা এসবিআই

শেষ আপডেট: 25 November 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার এসবিআই ব্যাঙ্কে চুরি। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও নিরাপত্তারক্ষী এসে ব্যাঙ্কের শাটার খুলেছিলেন। ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। দেখলেন লকার ভাঙা।

ঘটনার কথা জানতেই দ্রুত ব্যাঙ্কের ম্যানেজার-সহ অন্যান্য কর্মীরা ছুটে আসেন। দেখেন লকারের ভেতরে কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার তার কাটা ছিল। ডিভিআর-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। 

শুক্রবার নির্ধারিত সময়ে প্রত্যেক দিনের মতোই লকার ঘরে তালা মেরে ব্যাঙ্ক বন্ধ করে যান নিরাপত্তারক্ষী। শনি-রবি ছুটির পর সোমবার সকালে ব্যাঙ্ক খুলতেই তিনি দেখেন লকারের দরজা ভাঙা। যা ছিল সব উধাও। তড়িঘড়ি মহেশতলা থানায় খবর দেন তিনি।

পরে খবর পেয়ে ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা ছুটে আসেন। পুলিশ যখন ঘটনার তদন্ত করছে তখনই আবার চুরির খবর পেয়ে ছুটে আসেন গ্রাহকরা। জানা গিয়েছে ব্যাঙ্কের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙা ছিল।

কর্তৃপক্ষ গ্রাহকদের জানিয়ে দেয়, ব্যাঙ্কে ডাকাতি হয়েছে। এখন ঢোকা যাবে না। গ্রাহকরা স্বাভাবিকভাবেই জানতে চান, লকারের সম্পত্তি আদৌ সুরক্ষিত রয়েছে কিনা। অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেটাও পরিষ্কার করে জানায়নি।

এর পরই রাগে, ক্ষোভে ব্যাঙ্কের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। তাঁদের কথায়, 'যত দূর জানতে পারছি কাল আসতে বলা হয়েছে। আপাতত পুলিশ তদন্ত করছে। শোনা যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট চেক করা হবে। আমাদের একটাই কথা, ঘটনার পর অন্তত ব্যাঙ্কের নিরাপত্তা আরও বাড়ানো হোক। দ্রুত চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হোক।'


```