Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের বইমেলায় ভাল সাড়া

কলেজের কেন্দ্রীয় গ্ৰন্থাগারে চলতি সপ্তাহে অনুষ্ঠিত ব‌ইমেলা ও ব‌ইয়ের প্রদর্শনীতে অংশ নেয় শহরের বেশ কিছু প্রকাশন সংস্থা। উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰন্থাগার বিজ্ঞানের অধ্যাপক স্বপ্না বন্দ্যোপাধ্যায়।

মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের বইমেলায় ভাল সাড়া

শেষ আপডেট: 13 December 2024 00:09

দ্য ওয়াল ব্যুরো: মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বই মেলা ও পুরনো বইয়ের মেলা। বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করে চলেছে কলেজের গ্ৰন্থাগার বিভাগ।

কলেজের কেন্দ্রীয় গ্ৰন্থাগারে  চলতি সপ্তাহে  অনুষ্ঠিত  ব‌ইমেলা ও ব‌ইয়ের প্রদর্শনীতে অংশ নেয় শহরের বেশ কিছু প্রকাশন সংস্থা।  উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰন্থাগার বিজ্ঞানের অধ্যাপক স্বপ্না বন্দ্যোপাধ্যায়।

সকাল ১১ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত তাদের প্রকাশিত বিভিন্ন ব‌ই প্রদর্শন করছেন কলকাতার বিভিন্ন নামী প্রকাশন সংস্থা।ছিল কলেজের সংগ্রহে থাকা কালজয়ী বইয়ের প্রদর্শনী। পড়ুয়াদের গ্রন্থাগারমুখী করে তোলার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

বিগত কয়েক বছর ধরে ব‌ই-পার্বণী নাম দিয়ে শীতকালে কলেজ গ্ৰন্থাগারে ব‌ইয়ের মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। 

স্বল্প পরিসরে হলেও, এই ডিজিটাল যুগে সাবেক ব‌ইয়ের প্রতি আগ্ৰহ ও ভালবাসা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবার এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে বলে জানান গ্ৰন্থাগার বিভাগের প্রধান সৌমেন কয়াল।


```