Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কাজ করব, অথচ বেতন পাব না'? ১১ মাসের ক্ষোভ নিয়ে পথে মাদ্রাসা শিক্ষকরা, নবান্নে স্মারকলিপি

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দিকেও তীর ছুড়েছেন তাঁরা। অভিযোগ, ক্ষমতায় এসে তিনি রাজ্যে ১০ হাজার মাদ্রাসা গড়ে তোলার কথা বলেছিলেন, কিন্তু তার অর্ধেকও মূর্ত স্বরূপ পায়নি। সংখ্যালঘু শিক্ষাপ্রণালীর উন্নয়ন নিয়ে সরকারের ‘উদাসীনতা’ই শিক্ষকদের মতে এই সঙ্কটের মূল কারণ।

'কাজ করব, অথচ বেতন পাব না'? ১১ মাসের ক্ষোভ নিয়ে পথে মাদ্রাসা শিক্ষকরা, নবান্নে স্মারকলিপি

আন্দোলনরত মাদ্রাসার শিক্ষকরা

প্রিয়া ধর

শেষ আপডেট: 25 November 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১১ মাসের বেতন বকেয়া, মিড-ডে মিলের বরাদ্দ নেই, উপরন্তু অনুদানহীন অবস্থায় প্রতিদিনের মতো ক্লাস সামলানো—অভিযোগের পাহাড় নিয়ে মঙ্গলবার রাস্তায় নামলেন West Bengal Recognized (Un-Aided) Madrasah Teacher’s Association-এর শিক্ষক-শিক্ষিকারা।

শহরের রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হয়েছে ক্ষোভের সুর, “কাজ করব, অথচ বেতন পাব না—এটা কীভাবে সম্ভব!”

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দিকেও তীর ছুড়েছেন তাঁরা। অভিযোগ, ক্ষমতায় এসে তিনি রাজ্যে ১০ হাজার মাদ্রাসা গড়ে তোলার কথা বলেছিলেন, কিন্তু তার অর্ধেকও মূর্ত স্বরূপ পায়নি। সংখ্যালঘু শিক্ষাপ্রণালীর উন্নয়ন নিয়ে সরকারের ‘উদাসীনতা’ই শিক্ষকদের মতে এই সঙ্কটের মূল কারণ।

এদিন শিয়ালদহ থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক থাকলেও নিরাপত্তার স্বার্থে সেটি ধর্মতলাতেই থামিয়ে দেওয়া হয়। এরপর সেখান থেকেই শিক্ষকরা নবান্নমুখী হন এবং মুখ্যমন্ত্রীর বিশেষ আধিকারিকদের হাতে ডেপুটেশন তুলে দেন।

শিক্ষকদের আলটিমেটাম স্পষ্ট, “১০ ডিসেম্বরের মধ্যেই বকেয়া বেতনসহ সমস্ত দাবি মিটাতে হবে। না হলে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।”

আন্দোলনকারীদের সোজাসাপ্টা তিন দাবি—মাদ্রাসায় অবিলম্বে মিড-ডে মিল চালু করতে হবে, সমস্ত মাদ্রাসাকে গভর্মেন্ট এডেডের আওতায় আনতে হবে এবং ১০ ডিসেম্বরের মধ্যে ১১ মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে।

তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার দাবি আদায়ে শিক্ষকরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন নাকি তার আগেই সমস্যার সমাধানে হস্তক্ষেপ করবে সরকার।


```