Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এক মাসের জন্য প্রতিদিন ৭ ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কোন পথে যান চলাচল?

বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)। এই সিদ্ধান্তের ফলে ইএম বাইপাস থেকে যে গাড়িগুলি মা উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেই গাড়িগুলির জন্য বিকল্প রাস্তাও দেওয়া হয়েছে।

এক মাসের জন্য প্রতিদিন ৭ ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কোন পথে যান চলাচল?

মা উড়ালপুল

শেষ আপডেট: 25 April 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: মা উড়ালপুলে (Maa Flyover) সোমবার থেকে একমাসের জন্য রাতে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যেই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)। এই সিদ্ধান্তের ফলে ইএম বাইপাস থেকে যে গাড়িগুলি মা উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেই গাড়িগুলির জন্য বিকল্প রাস্তাও দেওয়া হয়েছে।

জানানো হয়েছে ওই গাড়িগুলি ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসেও রাতে মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গত কয়েক মাসে মা উড়ালপুল একের পর এক দুর্ঘটনায় চিন্তিত হয়ে পড়ে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ।

কয়েকদিন আগেই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ। পরবর্তীকালে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সেই নির্দেশ বাতিল করা হয়।

তারপরে মার্চ মাসেও পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তখনও  রক্ষণাবেক্ষণের কাজের জন্যে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 


```