Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বেপরোয়া গতির বলি! মানিকতলায় লরি পিষে দিল পুলিশ কর্মীকে, নেপথ্যে কি অন্তর্ঘাত

প্রত্যক্ষদর্শীরা জানান, লরির ধাক্কা সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান অভিজিৎবাবু। লরিটি না থেমে তাঁর মাথার উপর দিয়েই চলে যায়। ওই সময় ট্রাফিক সিগন্যালে কোনও পুলিশ কর্মী ছিলেন না বলে স্থানীয় সূত্রের দাবি।

বেপরোয়া গতির বলি! মানিকতলায় লরি পিষে দিল পুলিশ কর্মীকে, নেপথ্যে কি অন্তর্ঘাত

শেষ আপডেট: 13 December 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: ডিউটি সেরে বাড়ি ফেরা হল না। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী। তিনি পশ্চিম বন্দর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরি ও চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ পশ্চিম বন্দর থানার ডিউটি সেরে বাইকে চড়ে অভিজিৎবাবু রাজাবাজারের দিক থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে একটি মালবাহী লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরির ধাক্কা সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান অভিজিৎবাবু। লরিটি না থেমে তাঁর মাথার উপর দিয়েই চলে যায়। ওই সময় ট্রাফিক সিগন্যালে কোনও পুলিশ কর্মী ছিলেন না বলে স্থানীয় সূত্রের দাবি। ফলে ভোরের শহরে ট্রাফিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 নিছকই বেপরোয়া গতির বলি নাকি পরিকল্পনা করেই খুন, প্রশ্ন উঠছে তা নিয়েও। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।


```