Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কফি হাউসের নীচের তলার বেআইনি নির্মাণ পুরোপুরি ভেঙে দেওয়া হল, আগেই নোটিস দিয়েছিল পুরসভা

কফি হাউসের (হেরিটেজ বিল্ডিং) নির্মীয়মান কাজ বন্ধের নোটিস আগেই দিয়েছিল কলকাতা পৌরসভা। বৃহস্পতিবার নীচের তলার নির্মাণের একটি অংশ ভেঙে দিল কেএমসি। 

কফি হাউসের নীচের তলার বেআইনি নির্মাণ পুরোপুরি ভেঙে দেওয়া হল, আগেই নোটিস দিয়েছিল পুরসভা

কফি হাউস

শেষ আপডেট: 8 May 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: কফি হাউসের (হেরিটেজ বিল্ডিং) (Coffee House) নির্মীয়মান কাজ বন্ধের নোটিস আগেই দিয়েছিল কলকাতা পৌরসভা (KMC)। বৃহস্পতিবার নীচের তলার নির্মাণের একটি অংশ ভেঙে দিল কেএমসি(Kolkata Municipal Corporation)। 

শতাব্দীপ্রাচীন কফি হাউসের একটা অংশ ভেঙে দোকান তৈরি করার চেষ্টা করছিলেন অসাধু ব্যবসায়ী। খবর পেয়েই ৪০১ ধারায় কাজ বন্ধ করার নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। কারণ, হেরিটেজ বিল্ডিংয়ের (Heritage Building) কোনওরকম পরিবর্তন নিয়ম বিরুদ্ধ।  

ওই ব্যবসায়ীর নামে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন কফি হাউস কর্তৃপক্ষ এবং স্থানীয় হকারেরা। চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যানকে।

বলা হয়েছিল, কফি হাউসের দোতলা ছাড়া একতলা এবং উপরতলার অংশ বেসরকারি সংস্থার হাতে রয়েছে। তার একটা অংশ ওই ব্যবসায়ী কিনে বেআইনি ভাবে নির্মাণকাজ করছেন। যেটা অনৈতিক। 

কলকাতা পুরসভায় অভিযোগ জানিয়ে স্মারকলিপি জমা দেয় কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনও। প্রশ্ন ওঠে, কার অনুমতিতে, কী ভাবে হেরিটেজ নির্মাণের একাংশ ভাঙা হচ্ছে? তারপরই কফি হাউসের নীচের তলায় নির্মীয়মাণ কাজ বন্ধের নোটিস ধরায় পুরসভা। এবার সেই অংশই ভেঙে ফেলল তারা। 

তবে স্থানীয় হকারদের দাবি, ঐতিহ্যবাহী এই ভবনের যেখানে যেখানে বেআইনি ভাবে নির্মাণকাজ হয়েছে, সেগুলিও যেন ভেঙে দেওয়া হয়।


```