Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রঙে নয়, বরং ফুল দিয়ে দোল খেলে বসন্তকে রাঙিয়ে রাখে লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড-এর ছেলে-মেয়েরা

দোলের মরশুমে ওরা আর সবার মতো আবির দিয়ে বসন্তকে স্বাগত জানায় না। বরং নিজেদের মতো করে 'ফুল দোল'-এ মেতে ওঠে।

রঙে নয়, বরং ফুল দিয়ে দোল খেলে বসন্তকে রাঙিয়ে রাখে লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড-এর ছেলে-মেয়েরা

ফুল দোলে মেতে ছেলে-মেয়েরা

শেষ আপডেট: 14 March 2025 00:15

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য-রাজনীতিতে হামেশাই পরিবর্তনের পালা চলে। ঋতুর খেলাও তেমনই। পরিবর্তনশীল। এই খেলাতেই এখন আসর জমিয়েছে ঋতুরাজ বসন্ত। আমার-আপনার জীবনে বসন্তের আগমন একরকম, কিন্তু যাদের কথা এখন লিখতে চলেছি তাদের জীবনে বসন্ত আসে অন্যরূপে, অন্য বর্ণে, অন্য গন্ধে। যে গন্ধ উপভোগ করতে পারে একমাত্র তারাই যারা জন্মান্ধ, দৃষ্টিহীন।

ওরা কেউ বিহারের, কেউ ঝাড়খণ্ড, কেউ দক্ষিণ ২৪ পরগনার অজানা ছোট্ট গ্রামে থাকে। তবুও গোটা দেশের মধ্যে আর পাঁচটা ছেলে-মেয়ের মতো এখানে মন দিয়ে পড়াশোনা করে ওরা। এখানে বলতে লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড স্কুলে।

দোলের মরশুমে ওরা আর সবার মতো আবির দিয়ে বসন্তকে স্বাগত জানায় না। বরং নিজেদের মতো করে 'ফুল দোল'-এ মেতে ওঠে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে শুরু হয়েছিল আজ থেকে ১১ বছর আগে এই 'ফুল দোল' উৎসব। 

দক্ষিণ কলকাতার এই স্কুলে এলে দেখা যাবে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ তবলা। রবি ঠাকুরের গান গেয়ে ওরা নিজেদের মতো করেই ফুলের পাপড়ি দিয়ে বসন্ত উৎসবকে উদযাপন করে বছরের পর বছর। রং ব্যবহার করলে পাছে চোখের, শরীরের ক্ষতি হয়, তাই এ বছরও শারদীয়ার সহযোগিতায় ফুল দোলে রঙিন হয়ে উঠল আরও কতগুলো ফুল। 


```