Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিউটাউনের রাস্তায় দুই তরুণীকে অশালীন কথা, রুখে দাঁড়ালেন পথচারী মহিলারা

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় নাচের অনুষ্ঠান হবে। তারই রিহার্সাল থেকে হেঁটে ফিরছিলেন দুই তরুণী (young lady)। নিউটাউনের (newtown) ফাঁকা রাস্তায় তাঁদের পিছু নিয়ে অশালীন কটূক্তি ও হেনস্থা (lewd remarks) (harassment) করা হয়। প্রতিরোধে এগিয়ে এলেন মহিলা

নিউটাউনের রাস্তায় দুই তরুণীকে অশালীন কথা, রুখে দাঁড়ালেন পথচারী মহিলারা

শেষ আপডেট: 11 September 2021 11:30

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় নাচের অনুষ্ঠান হবে। তারই রিহার্সাল থেকে হেঁটে ফিরছিলেন দুই তরুণী (young lady)। নিউটাউনের (newtown) ফাঁকা রাস্তায় তাঁদের পিছু নিয়ে অশালীন কটূক্তি ও হেনস্থা (lewd remarks) (harassment) করা হয়। প্রতিরোধে এগিয়ে এলেন মহিলারা (resistance)। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। শহরের রাস্তায় মহিলাদের কটূক্তি নতুন ঘটনা নয়। তবে অনেক সময়ই প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসেন না। এক্ষেত্রে নিউটাউন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। নিউ টাউনের বিসি ব্লকে রাস্তার ধারে একটি ট্রাকে বালি তোলা হচ্ছিল। তার পাশ দিয়ে হেঁটে আসছিলেন ওই দুই তরুণী। সেইসময়েই তাঁদের কটূক্তি ও হেনস্থা করে দুই যুবক। এমনকি তাঁদের পিছু নেয়। কিন্তু পথচারী ও স্থানীয় মহিলারাই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন। একসঙ্গে বেশ কয়েকজন মহিলাকে পাল্টা এগিয়ে আসতে দেখে পালায় অভিযুক্তরা। আরও পড়ুন---গুজরাতে ভোটের একবছর আগে আচমকা পদত্যাগ মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার নিউটাউনের বহু মহিলা সেক্টর ফাইভে কাজ করেন। অনেকেই রাতের শিফটের পর হেঁটে বাড়ি ফিরতে পছন্দ করেন। কারণ, তখন রাস্তাঘাট বেশ ফাঁকা থাকে।এছাড়াও অনেকেই রাতের খাবার খাওয়ার পর হাঁটতে বের হন। তেমনই নিউ টাউনের বিসি ব্লকের ক্লাব হাউসে নাচের মহড়া থেকে ফিরছিলেন ওই দুই তরুণী। ঘটনার রাতে ১৪৭ এবং ১৫৭ রাস্তার দিকে বেশ কয়েকটি ট্রাক পার্ক করা ছিল। একটি ট্রাকে বালি তোলার কাজ হচ্ছিল। সেই কর্মীদের মধ্যেই দুজন অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। ওই রাস্তা অপেক্ষাকৃত অন্ধকার ছিল। তরুণীরা কটূক্তির প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের পিছু নেয়। বিডি ব্লকের সেক্রেটারি সৌমোদীপ মাইতি বলেন, কটূক্তি, অশালীন আচরণের পাশাপাশি, লোকজনের ওপর বালি ছিটিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতরা মহিলাদের এগিয়ে আসতে দেখেই চম্পট দেয়। এরপরই নিউটাউন রেজিস্ট্যান্স গ্রুপের সদস্যরা, পুলিশকে ফোন করে। নিউটাউন থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। বিধাননগর কমিশনারেটের এক অফিসার জানিয়েছেন, ধৃতরা প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে অশালীন মন্তব্যের বিষয়টি স্বীকার করে নিয়েছে। বিসি ব্লকের এক বাসিন্দা জানান, ওই রাস্তাটি গাছপালার আধিক্যে সন্ধের পর অন্ধকার হয়ে থাকে। তাঁরা নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) কর্মকর্তাদের গাছগুলি কেটে ফেলতে আবেদন করেছেন। এবং লেনে পার্ক করা ট্রাকগুলির বিষয়েও অভিযোগ করেছেন। ওই রাস্তায় পার্ক করা ট্রাকগুলির জন্য স্থানীয়দের সমস্যা হচ্ছে। প্রায়শই রাস্তা অবরোধ করে ড্রাইভার এবং শ্রমিকদের রাস্তায় মদ্যপান করতে দেখা যায়। মহিলারা নিরাপত্তাহীনতায় ভোগেন। এনকেডিএ -র তরফে অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

```