Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালিগঞ্জ সার্কুলার রোডে ধস? পুরসভা বলছে ‘না’, স্থানীয়রা বলছেন ‘তা নয় তো কী’!

অবশেষে শনিবার সকালে কলকাতা পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাস্তার মেরামতির কাজ শুরু করেন।

বালিগঞ্জ সার্কুলার রোডে ধস? পুরসভা বলছে ‘না’, স্থানীয়রা বলছেন ‘তা নয় তো কী’!

মেরামত চলছে রাস্তায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: শহরের অভিজাত এলাকায় রাস্তায় ধস নামার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার বালিগঞ্জের (Bullygunge) ২২ নম্বর সার্কুলার রোডে বড়সড় একটি অংশ বসে যেতে দেখা যায়। যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাঁরা একে 'ধস' (Land Slide) বললেও, কলকাতা পুরসভা সে ব্যাখ্যায় সহমত নয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০-১২ দিন আগেই ওই রাস্তায় একটি ছোট গর্ত তৈরি হয়েছিল। দিনের পর দিন সেই গর্ত বড় হতে থাকে, এবং অবশেষে আজ তা বেশ বড়সড় আকারে ধসে পড়ে। স্থানীয়দের দাবি, ধসের কারণে বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

অবশেষে শনিবার সকালে কলকাতা পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাস্তার মেরামতির কাজ শুরু করেন।

তবে পুরসভার তরফে এই ঘটনাকে 'ধস' বলে মানতে নারাজ রাস্তাবিভাগ। এক আধিকারিক বলেন, "ওই জায়গায় জলের পাইপে লিক ছিল। সেখান থেকেই রাস্তার নীচ ফাঁপা হয়ে যায়, যার কারণে এমন পরিস্থিতি হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পরই আমরা দ্রুত কাজ শুরু করেছি।"

এক বাসিন্দার কথায়, "অনেক গাড়ির চাকা গর্তে বসে গেছে। বারবার জানানো সত্ত্বেও দীর্ঘ সময় কোনও কাজ হয়নি। পুরসভা বলছে এটা ধস না, তাহলে কী?" 


```