Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

 ভিড় বাসে এক মহিলার শ্লীলতাহানি! অভিযুক্তকে আটক করল কসবা থানার পুলিশ

মহিলা চিৎকার করায় অন্য যাত্রীরা তেড়ে যান ওই যাত্রীর দিকে। রুবি মোড়ের কাছে বাস দাঁড়াতেই নেমে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি।

 ভিড় বাসে এক মহিলার শ্লীলতাহানি! অভিযুক্তকে আটক করল কসবা থানার পুলিশ

শেষ আপডেট: 10 September 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: ভিড় বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার গড়িয়া থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল বাসটি। ভরা বাসে এক মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলা চিৎকার করায় অন্য যাত্রীরা তেড়ে যান ওই যাত্রীর দিকে। রুবি মোড়ের কাছে বাস দাঁড়াতেই নেমে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। তাঁকে ধরে ফেলে কসবা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

ওই মহিলা জানান, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য এদিন সকালে বাসে উঠেছিলেন। বাসে ভিড় থাকার সুযোগ নিয়ে এক ব্যক্তি ক্রমাগত উত্যক্ত করতে থাকে তাঁকে। অশালীন আচরণ করে। কয়েকবার বলার পরেও না শোনায় চিৎকার করে ওঠেন তিনি। তখন বাসের অন্য যাত্রীরাও প্রতিবাদ করেন। সবাই মিলে রুখে দাঁড়ানোয় রুবি মোড়ের কাছে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

ওই ব্যক্তি বাস থেকে নেমে পড়ায় তার পিছন পিছন নেমে পড়েন ওই মহিলাও। আটকানোর চেষ্টা করেন তাঁকে। সহযাত্রীরা নেমে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। কসবা থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। মহিলা বলেন, "আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে গোটা রাজ্যের মানুষ সরব হয়েছেন। নিয়মিত পথে নামছেন তাঁরা। কিন্তু কিছু লোকের ঘুম তাতেও ভাঙছে না। রাস্তায় ঘাটে যেখানে পারছে সেখানে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করছে। এবার মহিলাদের রুখে দাঁড়ানো দরকার।" 


```