Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Ram Navami: ঠনঠনিয়ায় রামনবমীর মিছিলে কুণাল, পাগড়ি মাথায় দিলেন সম্প্রীতির বার্তা

মিছিলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও দেখা যায়। তিনি বার বার মনে করিয়ে দেন, ইদে যেমন হিন্দুরা সিমুই খেয়েছেন, নিমন্ত্রণ রক্ষা করেছেন, আনন্দ করেছেন, আজ তেমনই মুসলিম ভাই-বোনেরাও উৎসব উদযাপন করছেন।

Ram Navami: ঠনঠনিয়ায় রামনবমীর মিছিলে কুণাল, পাগড়ি মাথায় দিলেন সম্প্রীতির বার্তা

মিছিলে কুণাল ঘোষ

শেষ আপডেট: 6 April 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রামনবমীর মিছিলে যোগ দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। মাথায় পিং রঙা পাগড়ি পরে ও গলায় ওড়না ঝুলিয়ে রাম নবমীর মিছিলে পা মেলান তিনি। দেন সম্প্রীতির বার্তা। মিছিল শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে।

মিছিলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও দেখা যায়। তিনি বার বার মনে করিয়ে দেন, ইদে যেমন হিন্দুরা সিমুই খেয়েছেন, নিমন্ত্রণ রক্ষা করেছেন, আনন্দ করেছেন, আজ তেমনই মুসলিম ভাই-বোনেরাও উৎসব উদযাপন করছেন। এটা মিলন উৎসব, সম্প্রীতির উৎসব। 

কুণাল ঘোষ রামনবমী ও অস্ত্র মিছিল নিয়ে বলেন, 'কোথায় কী হচ্ছে বলতে পারব না। যারা অস্ত্র নিয়ে ঘুরছেন, রীতিতে পড়ে না। আইনে পড়ে না। আমাদের পরিষ্কার বক্তব্য, এটা সম্প্রীতির উৎসহ। এখানে যেটা হচ্ছে অর্থাৎ ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে, এটায় সব ধর্মের মানুষজন আছেন।'

রামনবমী নিয়ে তিনি আরও বলেন, 'এদিন যার যার ধর্মীর আচরণ তাঁরা পালন করছেন। রামনবমীর পুজো যাঁরা করেন, করেছেন। আবার যখন রাস্তায় শোভাযাত্রা হচ্ছে, হচ্ছে। আমরা শ্রদ্ধা করি পুরো বিষয়টাকে।' 

এদিন সকালে রামনবমী উপলক্ষে বাগবাজারের একটি মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মালদহে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে জল-মিষ্টি দেন তৃণমূল নেতা। সেখানে উপস্থিত হন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও।


```