Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পার্কিং নিয়ে বিবাদ, জামিন পেয়েই চিংড়িঘাটায় স্বামী-স্ত্রী মিলে ইট দিয়ে মহিলাকে মার

আক্রান্ত মহিলার অভিযোগ, মদ খেয়ে ১৮ তারিখ বাড়ির নীচে রাখা গাড়ির উপর চড়াও হয় দুই অভিযুক্ত। তখনই থানায় খবর দেওয়া হয়। তারপরই পুলিশ দু'জনকে থানায় নিয়ে যায়।

পার্কিং নিয়ে বিবাদ, জামিন পেয়েই চিংড়িঘাটায় স্বামী-স্ত্রী মিলে ইট দিয়ে মহিলাকে মার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 March 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: ঘটনার সূত্রপাত গত ১৮ মার্চ। ওই দিন পার্কিং নিয়ে ব্যাপক ঝামেলায় বিধাননগর পুলিশ (Bidhannagar Police) দু'জন যুবককে গ্রেফতার (Arrest) করে। তারাই এবার জামিনে ছাড়া যার সঙ্গে ঝামেলা, সেই মহিলাকে বেধড়ক মারল।

ঘটনা চিংড়িঘাটার (Chingrighata)। মঙ্গলবার বাড়ি থেকে ওই মহিলাকে ডেকে রাস্তায় নামিয়ে থান ইট দিয়ে মারার অভিযোগ উঠল।বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। ইতিমধ্যেই বিধাননগরের এসিপির কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মহিলা।

আক্রান্ত মহিলার অভিযোগ, মদ খেয়ে ১৮ তারিখ বাড়ির নীচে রাখা গাড়ির উপর চড়াও হয় অভিযুক্তরা। তখনই থানায় খবর দেওয়া হয়। তারপরই পুলিশ দু'জনকে থানায় নিয়ে যায়।

যদিও পর দিনই দু'জনকে ছেড়ে দেওয়া হয়। আর ফিরেই নতুন করে হামলা। জানা গিয়েছে মহিলার ওপর যে হামলা চালায় তার নাম টিঙ্কু মণ্ডল। এলাকায় শাসকদলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত।

টিঙ্কু ও তাঁর স্ত্রী ছাড়া পেয়েই দু'জনে মিলে পরের দিন সকালে গিয়ে ওই মহিলাকে ডেকে বাড়ি থেকে রাস্তায় নামান। তারপরই প্রথমে মহিলার উপর হামলা করে টিঙ্কুর স্ত্রী। সঙ্গে থান ইট তুলে চড়াও হন টিঙ্কুও। একবার নয়, বারবার করে আঘাত করা হয় বলে অভিযোগ করেন আক্রান্ত মহিলা। তিনি অভিযুক্তদের গ্রেফতারি চেয়েছেন। 


```