Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

জিতে নিল কলকাতা, ২০২৫ সালে ভারতের ‘সবচেয়ে ভেগান-বান্ধব শহরের শিরোপা দিল পেটা ইন্ডিয়া

বাড়তে থাকা ভেগান-সহায়ক রেস্তোরাঁ, ‘ক্রুয়েলটি-ফ্রি’ ফ্যাশনের জন্য এখন ভারতের সবচেয়ে ভেগান-বন্ধব শহর হল এই সিটি অফ জয় (Kolkata India’s Most Vegan-Friendly City)।

জিতে নিল কলকাতা, ২০২৫ সালে ভারতের ‘সবচেয়ে ভেগান-বান্ধব শহরের শিরোপা দিল পেটা ইন্ডিয়া

ছবি - এআই

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: স্ট্রিট ফুডের (street food) স্বর্গ, রসনা–সংস্কৃতির রাজধানী—এবার নতুন একটি পরিচয় যুক্ত হল কলকাতার (Kolkata City of Joy) সঙ্গে। ২০২৫ সালের সবচেয়ে ভেগান বান্ধব শহর (Kolkata India’s Most Vegan-Friendly City) হিসেবে কলকাতাকে নির্বাচিত করল পেটা ইন্ডিয়া (PETA India)। বিশ্ব ভেগান মাস (World vegan month) উপলক্ষে এই সম্মান আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে।

পেটা ইন্ডিয়ার মতে, কলকাতা শুধু স্ট্রিট ফুড (Kolkata street food) বা ঐতিহ্যবাহী রান্নার জন্যই পরিচিত নয়। বরং খুব স্বাভাবিকভাবেই বহু বাঙালি ভেগান খাবার (vegan food) খান। দ্রুত বাড়তে থাকা ভেগান-সহায়ক রেস্তোরাঁ, ‘ক্রুয়েলটি-ফ্রি’ ফ্যাশন (cruelty free trend) বা সেই প্রবণতার জন্য এখন ভারতের সবচেয়ে ভেগান-বন্ধব শহর (vegan friendly) হল এই সিটি অফ জয়।

স্বাভাবিকভাবেই ভেগান—বাঙালি রান্নার যে দিকটি বাইরের অনেকের অজানা

বাঙালি খাবার (Bengali food) মানেই মাছ—এই ধারণার বাইরে রয়েছে এক বিশাল ভাণ্ডার। বাঙালির নিত্য দিনের বহু রান্নাই গরু-ছাগল-মুরগীর কোনও উপকরণ ছাড়াই তৈরি হয়, এবং ঘি বাদ দিলে সেগুলি স্বাভাবিকভাবেই ভেগান।

যেমন—আলু পোস্ত, আলুর চপ, পটলের দোলমা, লাবড়া, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল, ফুলকপি-বাঁধাকপির তরকারি, টমেটো-খেজুরের চাটনি, ফুচকা ইত্যাদি। স্বাদ, বৈচিত্র ও পুষ্টিগুণে ভরপুর এই পদগুলি দেখিয়ে দেয়—বাঙালি রান্না আসলে কতটাই ‘প্ল্যান্ট-ফরওয়ার্ড’।

কলকাতার ভেগান-সহায়ক রেস্তোরাঁ ও ক্যাফে—বাড়ছে বিকল্প

শহরের আধুনিক ফুড কালচারেও ভেগান বিকল্প দ্রুত জনপ্রিয় হচ্ছে। যে রেস্তোরাঁ–ক্যাফেগুলি ভেগান অপশন দিচ্ছে তারা হল, বার্মা বার্মা (Burma Burma), দ্য ফ্লেমিং বোল (The Flaming Bowl) — অভিনব স্টার ফ্রাই, টোফু প্রিপারেশন, এশিয়ান প্ল্যান্ট-বেসড ডিশ পাওয়া যায় এখানে। এ ছাড়া আছে, অলডো কাফে, আউট অ্যান্ড বিয়োন্ড, গ্লেনবার্ন কাফে, সিয়েনা কাফে। এ খানে প্ল্যান্ট-বেসড মিল্ক ও বিভিন্ন ভেগান পানীয় পাওয়া যায়।  এ ছাড়া কলকাতায় এখন ভেগান কেক ও ডেয়ারি-ফ্রি আইসক্রিমও মেলে। ওভেন ও প্লেট—পুরোপুরি ভেগান ক্লাউড বেকারি।

ভেগান ভাবনায় কলকাতা—পুজোতেও উঠে এল প্রাণিচেতনার বার্তা

এ বছর কলকাতা দেদার প্রাণিসুরক্ষা-নির্ভর ইভেন্ট ও ইনস্টলেশনের সাক্ষী হয়েছে। পেটা ইন্ডিয়া তৈরি করেছে এক বিশেষ দুর্গাপুজো ইনস্টলেশন, যেখানে ভেগান খাবার, প্রাণী–বান্ধব বার্তা এবং ঐতিহ্যবাহী ঘোড়াগাড়ির পরিবর্তে হেরিটেজ-স্টাইল মোটরচালিত যান ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

কেন কলকাতা আলাদা?

পেটা ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার ড. কিরণ আহুজা বলেছেন—“স্বাদে ভরা বাঙালি প্ল্যান্ট-বেসড রান্না থেকে শুরু করে টেকসই ভেগান ফ্যাশন আর প্রাণী-বন্ধব উৎসব মিলিয়ে কলকাতা এখন ভেগানদের জন্য অনন্য গন্তব্য। ক্রমবর্ধমান ভেগান অফারিং দিয়ে শহরটি দয়ার পৃথিবী গড়ে তোলার অন্যতম পথপ্রদর্শক।”


```