Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

জাল সার্টিফিকেট দেখিয়ে পাসপোর্ট বানানোর ছক, গ্রেফতার কলকাতার বাসিন্দা

জাল পাসপোর্টের (Fake Passport) বাড়বাড়ন্তের আবহেই এবার জন্মের শংসাপত্রের ভুয়ো নথি জমা দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও কলকাতার (Kolkata) বাসিন্দা।

জাল সার্টিফিকেট দেখিয়ে পাসপোর্ট বানানোর ছক, গ্রেফতার কলকাতার বাসিন্দা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 May 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্টের (Fake Passport) বাড়বাড়ন্তের আবহেই এবার জন্মের শংসাপত্রের ভুয়ো নথি জমা দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও কলকাতার (Kolkata) বাসিন্দা। পাসপোর্ট বানানোর ছক তো বানচাল হয়েইছে, সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।

জানা গিয়েছে, ধৃত আফতাব আলম (Aftab Alam) কলকাতার রাজাবাগানের বাসিন্দা। সূত্রের খবর, মালদহের মানিকচক গ্রাম থেকে জন্মের শংসাপত্র বানিয়েছিলেন তিনি। সেই নথি জমা দিয়ে পাসপোর্ট বানাতে গিয়েছিলেন তিনি।

আবেদনের পর যখন নথি পরীক্ষা করে দেখা হয়, তখনই ধরা পরে সার্টিফিকেটটি ভুয়ো। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ জানিয়েছে, আফতাব আসলে কোথাকার বাসিন্দা, কী কারণে তিনি ভুয়ো শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট বানাতে গিয়েছিলেন, সবটা খতিয়ে দেখা হচ্ছে।

জাল পাসপোর্ট বা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর ঘটনা নতুন নয়। ১৪ দিন আগেও কলকাতার উপকণ্ঠে, বিরাটি এলাকার একটি বাড়ি থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।

সেখান থেকেই উদ্ধার হয় একাধিক জাল নথি। ভারতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট তৈরির নানা কাগজপত্রের হদিস মেলে তাঁর ঘর থেকে।


```