Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কলকাতা আবারও পথ দেখাল! বায়ু দূষণ কমিয়ে নজির, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

শুক্রবার বিকেলে টুইটে এখবর জানিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

কলকাতা আবারও পথ দেখাল! বায়ু দূষণ কমিয়ে নজির, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 16 May 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: বায়ু দূষণ কমিয়ে সারা দেশের সেরা তিনটি শহরের মধ্যে জায়গা করে নিল কলকাতা। ভারত সরকারের সাম্প্রতিক রিপোর্টেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

শুক্রবার বিকেলে টুইটে এখবর জানিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

টুইটে মুখ্যমন্ত্রী জানান, বাতাসে ভাসমান দূষিত কণা এবং বাতাসের গুণমান পরীক্ষার নিরিখে ভারত সরকার দেশের সব বড় শহরের দূষণ পরীক্ষা করেছিল। তাতে দূষণ কমানোর নিরিখে দেশের সেরা তিন রাজ্যকে পুরষ্কৃত করতে চলেছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। 

এজন্য শহরবাসীকে অভিনন্দন জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আসুন, আমরা সকলে মিলে এই শহরকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলি।"

প্রসঙ্গত, দূষণের নিরিখে কলকাতার বাতাসের গুণমান নিয়েও সম্প্রতি বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এ নিয়ে একাধিক গবেষণা সংস্থাও কলকাতার বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপরই শহরের দূষণ ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ করে রাজ্য এবং পুরসভা। সেই সঙ্গে শহরবাসীর মধ্যে সচেতনতা মূলক একাধিক প্রচারও করা হয়। তারই ফলে এই সাফল্য বলে মত পর্যবেক্ষকদের।


```