Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেট্রোর পর যাবে পণ্যবাহী গাড়ি, গঙ্গার তলা দিয়ে ফের সুড়ঙ্গ! নকশা তৈরি বন্দর কর্তৃপক্ষের

কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে এই সুড়ঙ্গ পথ।

মেট্রোর পর যাবে পণ্যবাহী গাড়ি, গঙ্গার তলা দিয়ে ফের সুড়ঙ্গ! নকশা তৈরি বন্দর কর্তৃপক্ষের

গ্রাফিক - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 22 February 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার তলা দিয়ে ইতিমধ্যে মেট্রো (Kolkata Metro) ছুটছে শহর কলকাতায়। এবার যাতে গাড়িও যেতে পারে তার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। গঙ্গার নীচ দিয়ে আরও একটি সুড়ঙ্গ পথ (Kolkata-Howrah Tunnel) তৈরির পরিকল্পনা অনেক আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার তার নকশা তৈরি করল বন্দর কর্তৃপক্ষ (Kolkata Port)। কলকাতার মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত হবে সুড়ঙ্গ। 

কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে এই সুড়ঙ্গ পথ। এজন্য মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গঙ্গার কোনও অংশ দিয়ে এই সুড়ঙ্গ যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই সুড়ঙ্গ পথটিকে প্রধানত পণ্য পরিবহণের কাজেই ব্যবহার করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এই সুড়ঙ্গপথ দিয়ে ট্রাক, লরি চলাচলের সম্ভাবনাই বেশি। 

বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলিকে সরাসরি জাতীয় সড়কে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা আজকের নয়। অনেক দিন ধরেই এই নিয়ে কথা হয়েছে। ২০২২ থেকেই খিদিরপুর বন্দর কর্তৃপক্ষ আলোচনা করেছে, গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি সম্ভব কিনা। কারণ তাহলে বন্দর এলাকা থেকে সেই পথ ধরেই জাতীয় সড়কে উঠতে পারবে ট্রাকগুলি। ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের অধীনে চলতি বছর থেকেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত ছিল। এবার নকশা তৈরির খবর আমজনতার উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিল।

কলকাতা থেকে হাওড়ার যোগাযোগের মাধ্যম বলতে হাওড়ার রবীন্দ্র এবং হুগলির বিদ্যাসাগর সেতু। এছাড়াও বালিতে রয়েছে দুটি সেতু। ব্যস্ত সময়ে এই সেতুগুলিতে যানজট নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে বিকল্প রাস্তা হিসেবে গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা যায় কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমীক্ষা চালাচ্ছিল কেন্দ্র। সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে এখনও অনেক সময় রয়েছে ঠিকই, তবে খাতায়-কলমে তার কাজ শুরু হল বলা চলে। 


```