Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাহিনীর মনোবল বাড়াতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ! চালু হল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড

সিপি বলেন, “এমন সম্মান কেবল কৃতিত্ব নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও। এই ধরনের অ্যাওয়ার্ড আমাদের বাহিনীর মনোবল অনেকটাই বাড়াবে।”

বাহিনীর মনোবল বাড়াতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ! চালু হল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ দিবসে নজরকাড়া উদ্যোগ (Big Initiative)। বাহিনীর মনোবল বাড়াতে এবার পুলিশের অভ্যন্তরে চালু হল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড (Welfare Award)। সোমবার এই পুরস্কারে সম্মানিত করা হল ৩০ জন পুলিশ কর্মীকে।

সোমবার, নজরুল মঞ্চ থেকে প্রথমবারের মতো  কলকাতা পুলিশ (Kolkata Police) ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পেশাদারিত্ব, সামাজিক কাজ কিংবা ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ৩০ জন পুলিশকর্মীকে তুলে দেওয়া হল ‘কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড’।

উদ্যোগের নেতৃত্বে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রথম বছরের বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন তিনি। সিপি বলেন, “এমন সম্মান কেবল কৃতিত্ব নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও। এই ধরনের অ্যাওয়ার্ড আমাদের বাহিনীর মনোবল অনেকটাই বাড়াবে।”

কলকাতা ও রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলি শা জানালেন, শুধু পুলিশকর্মী নন, পুলিশ পরিবারের ছেলেমেয়েরাও বাদ যাননি। বিভিন্ন বোর্ড বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলের জন্য তাঁদেরও দেওয়া হয়েছে সম্মাননা।

পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাসের কথায়, শহরের ১৮টি জায়গায় এদিন পুলিশ ক্যাম্প করা হয়েছে। সাধারণ মানুষকে সেখানে ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশকর্মীরা।


```