Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: জ্বালানোর চেষ্টা হয়! কসবাকাণ্ডে একাধিক ভিডিও পোস্ট করে লাঠিচার্জের যুক্তি দিল পুলিশ

বুধবারের ঘটনায় সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছিলেন, লাঠি চার্জ অনভিপ্রেত, তবে পুরো ফুটেজ দেখা দরকার। কারণ পুলিশও আক্রান্ত হয়েছে।

SSC: জ্বালানোর চেষ্টা হয়! কসবাকাণ্ডে একাধিক ভিডিও পোস্ট করে লাঠিচার্জের যুক্তি দিল পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 10 April 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: কসবার ডিআই অফিস (Kasba DI Office) অভিযানে চাকরিহারাদের (Jobless Teachers) ওপর পুলিশি লাঠিচার্জের (Police Lathicharge) ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবারই অবশ্য পুলিশ জানিয়েছিল, নিয়ম লঙ্ঘনের জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে বাধ্য হয়েছিল তাঁরা। এমনকী ভিডিও প্রকাশ করে এও দাবি করা হয় যে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগে পুলিশের ওপর হামলা করেছিল। বৃহস্পতিবার আরও চার-চারটি ভিডিও প্রকাশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। দাবি করা হল, আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল! 

বুধবারের ঘটনায় সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছিলেন, লাঠি চার্জ অনভিপ্রেত, তবে পুরো ফুটেজ দেখা দরকার। কারণ পুলিশও আক্রান্ত হয়েছে। এদিকে যে ফুটেজ তাঁরা প্রকাশ করেছিলেন তা পুরনো বলে অনেকেই দাবি করে। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে নতুন কিছু ভিডিও সামনে আনল কলকাতা পুলিশ। সঙ্গে এও দাবি করা হল, একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে “পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও” বলতে শোনা যাচ্ছে। যদিও কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

কলকাতা পুলিশের তরফে ভিডিওগুলি পোস্ট করে লেখা হয়েছে, ''অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।'' তবে বুধবারের ঘটনার পর দিনভর নিন্দার ঝড় ঘনিয়েছে নানা মহলে। পরবর্তী সময়ে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম রাজ্যের সমস্ত এসপি-কে নির্দেশ দেন, যে সমস্ত ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা গিয়ে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের গায়ে কোনও রকম হাত তোলা যাবে না। শান্তির পথে এবং আলোচনার মাধ্যমেই বিষয়টি সামাল দিতে হবে। 

পুলিশের তরফে যাই বলা হোক, এই মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কারণ একদিকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের একটা অংশ অনশন শুরু করেছে। তাঁদের দাবি, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। পাশাপাশি তাঁরা পুলিশি লাঠিচার্জের চরম বিরোধিতাও করে চলেছেন। অন্যদিকে, শহরে মিছিলও বের করেছে চাকরিহারাদের অন্য একাংশ। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে বিক্ষোভ শুরু করেছে। 

এরই মধ্যে আবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা হয়েছে। একটি কসবা ডিআই-র করা অভিযোগের ভিত্তিতে হয়েছে, অপরটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। যদিও নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ দায়ের হয়নি। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।   


```