Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মিথ্যা মামলার হুমকি দিয়ে প্রায় ২ লক্ষ আদায়ের অভিযোগ! গ্রেফতার কলকাতা পুলিশের দুই কর্মী

সরকারি আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে এক গাড়ি চালকের থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসতেই তৎপর হয় কড়েয়া থানার পুলিশ।

মিথ্যা মামলার হুমকি দিয়ে প্রায় ২ লক্ষ আদায়ের অভিযোগ! গ্রেফতার কলকাতা পুলিশের দুই কর্মী

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 25 September 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো: মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! গ্রেফতার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই কর্মী।

বুধবার অভিযোগ পেয়েই কড়েয়া থানার পুলিশ কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি নামে দুই পুলিশকে গ্রেফতার করে। সরকারি আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে এক গাড়ি চালকের থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসতেই তৎপর হয় কড়েয়া থানার পুলিশ। এরপরই তদন্তে নেমে অভিযুক্ত পুলিশদের গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, কিছুদিন আগেই সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে একটি গাড়ি ভাড়া করেন গোয়েন্দা বিভাগের দুই পুলিশকর্মী। বালিগঞ্জ থেকে সেই গাড়ি ভাড়া করা হয় বলে খবর।

পরে ভাড়া গাড়ির চালক আসতেই তাঁকে রীতিমতো শাসানো হয়। অভিযুক্ত পুলিশ কর্মীরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়ি চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ। 

ড্রাইভারের পরিবার ঘটনার কথা জানতে পেরেই কড়েয়া থানার পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ। গোয়েন্দা বিভাগে কর্মরত দুই পুলিশকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আসল ঘটনার কথা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৪ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করলেও শেষমেশ ১ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।


```