Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশান্তি ছড়াতে পারে ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল' থেকে, ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ

নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে উল্লিখিত এলাকায় ঘোরা যাবে না। এর সঙ্গেই বলা হয়েছে, ১৬৩ ধারা জারি থাকা এলাকায় মিছিল, সভা বা ধর্না, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। 

অশান্তি ছড়াতে পারে ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল' থেকে, ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা

শেষ আপডেট: 15 October 2024 09:05

দ্য ওয়াল ব্যুরো: বিকেল চারটে থেকে আজ রেড রোডে পুজোর কার্নিভাল শুরু হবে। কাছাকাছি সময়েই অন্যদিকে রানি রাসমণি রোড দিয়ে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আগেই এই মিছিলের ছাড়পত্র না দিয়ে পুলিশ পরিষ্কার জানিয়েছিল কোনও ভাবেই মিছিল করা যাবে না। এবার অশান্তি ছড়ানোর আশঙ্কা আছে, এহেন কারণ দর্শিয়ে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। 

সোমবার বেশ রাতেই রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে উল্লিখিত এলাকায় ঘোরা যাবে না। এর সঙ্গেই বলা হয়েছে, ১৬৩ ধারা জারি থাকা এলাকায় মিছিল, সভা বা ধর্না, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। 

যে যে অঞ্চলে জমায়েত করা যাবে না তার তালিকাও দেওয়া হয়েছে। সেগুলি ছবিতে দেখানো হল, 

প্রসঙ্গত, সোমবার বিকেলে কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না পেয়ে চটে লাল চিকিৎসকরা। আয়োজক সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আটকানো যাবে না। আগেই আমরা পুলিশকে পুরো বিষয় জানিয়েছি। মঙ্গলবার আমাদের কর্মসূচি হচ্ছেই।  

এদিকে পুজোর কার্নিভাল বন্ধ করতে চেয়ে ময়দানে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার দলীয় পতাকা ছাড়া রাজ্যের বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।


```