Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে প্রথম শহর, কলকাতা জলবায়ু কর্মপরিকল্পনা চালু করল কেএমসি

বিশ্ব পরিবেশ দিবসে সুখবর দিল কলকাতা পুরসভা (KMC)। দেশে প্রথম শহর হিসাবে কলকাতা জলবায়ু কর্মপরিকল্পনা (Climate Action Plan) চালু করল কেএমসি (Kolkata Municipal Corporation)।

দেশে প্রথম শহর, কলকাতা জলবায়ু কর্মপরিকল্পনা চালু করল কেএমসি

ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 5 June 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব পরিবেশ দিবসে সুখবর দিল কলকাতা পুরসভা (KMC)। দেশে প্রথম শহর হিসাবে কলকাতা জলবায়ু কর্মপরিকল্পনা (Climate Action Plan) চালু করল কেএমসি (Kolkata Municipal Corporation)। জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানালেন, বর্তমান যুগে জলবায়ু পরিবর্তনের জন্য, বিশেষ করে শহরে দরিদ্র মানুষদের যাতে বিপর্যয়ের মুখে না পড়তে হয় তাই তাঁদের সুস্থতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে নতুন দিগন্ত তৈরি করল কলকাতা পুরসভা।  

বৃহস্পতিবার ফিরহাদ বলেন, "আজকের দিন কলকাতা পুরসভার জন্য ঐতিহাসিক দিন। জলবায়ু কর্মপরিকল্পনার মাধ্যমে সুস্থ ও স্বচ্ছ পরিবেশের মাধ্যমে মানুষের জন্য খুবই জরুরি।" পুরসভার বাইরে এদিন পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দারের নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন চেয়ারপার্সন মালা রায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ বেশ কয়েকজন মেয়র পারিষদ সদস্য বোরো চেয়ারম্যান ও কাউন্সিলররা।

একমাসব্যাপী পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। বৃহস্পতিবার পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছ লাগিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। বর্ণাঢ্য মিছিলের শুভসূচনা পতাকা দেখিয়ে কর্মসূচি শুরু করেন মালা রায়, ফিরহাদ হাকিমরা। মিছিলে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনে রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। পরের বছর থেকে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। বিশ্বের দেড়শোর বেশি দেশে এই দিবস পালিত হয়।

এদিন স্বরচিত গানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই এক্স হ্যান্ডেলে নিজের লেখা গানের একটি ভিডিও পোস্ট করেন তিনি। লেখেন, 'সবুজ বাঁচাও, সবুজ দেখাও।'  গানটি গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচী।


```