Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চাকায় আর কাঁটা নয়, এবার বেআইনি পার্কিং রুখতে কলকাতা পুরসভার নতুন হাতিয়ার ‘মোবাইল অ্যাপ’

এবার বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখলেই তুলে নেওয়া হবে নম্বর প্লেটের ছবি। যা কলকাতা পুরসভা এবং পরিবহণ দফতরের হাতে মুহূর্তে পৌঁছে যাবে।

চাকায় আর কাঁটা নয়, এবার বেআইনি পার্কিং রুখতে কলকাতা পুরসভার নতুন হাতিয়ার ‘মোবাইল অ্যাপ’

শেষ আপডেট: 10 December 2023 16:42

দ্য ওয়াল ব্যুরো: চাকায় আর কাঁটা নয়, পার্কিং শৃঙ্খলায় নতুন হাতিয়ার ব্যবহার করতে চলেছে কলকাতা পুরসভা। এবার বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখলেই তুলে নেওয়া হবে নম্বর প্লেটের ছবি। যা কলকাতা পুরসভা এবং পরিবহণ দফতরের হাতে মুহূর্তে পৌঁছে যাবে।

 মহানগরীর যত্রতত্র ভূরিভূরি বেআইনি পার্কিংয়ের অভিযোগ জমা পড়ছে কলকাতা পুরসভায়। শহর কলকাতার ফুটপাত থেকে শুরু করে রাস্তার উপরে বেআইনিভাবে পার্কিং প্রায়ই চোখে পড়ে। এতদিন বেআইনি পার্কিং পুলিশের নজরে এলে গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হত। এবার থেকে কলকাতা পুলিশকে আর কাঁটা লাগাতে হবে না। কলকাতা পুরসভা বেআইনি পার্কিংয়ে ওপর নজর রাখতে চালু করেছে 'কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপ'। বেআইনি পার্কিং চিহ্নিত করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে।

ঠিক কীভাবে এই অ্যাপটি কাজ করবে? পরিদর্শকরা সহজেই এই অ্যাপের মাধ্যমে পার্ক করা কোনও গাড়ি বা যানবাহনের ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবে। ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ির মালিকের নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেখা যাবে। যে জায়গায় গাড়িটি পার্কিং করা রয়েছে সেটি বৈধ না অবৈধ তাও পরিষ্কার বোঝা যাবে।

 সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে জিপিএস লোকেশন সহ গাড়ির ছবি পুরসভার খাতায় জমা পড়বে। এরপর মোবাইলে মেসেজের মাধ্যমে গাড়ির মালিককে জরিমানার কথা জানিয়ে দেওয়া হবে। বেআইনি পার্কিংয়ের জরিমানা ১০০০ হাজার টাকা। একইসঙ্গে নতুন এই প্রযুক্তিতে যুক্ত থাকবে পরিবহণ দফতর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। বেআইনি গাড়ি পার্কিং অ্যাপে ধরা পড়লে তা জানাতে পারবে পরিবহণ দফতরও। সাত দিনের মধ্যে অভিযুক্ত গাড়ির চালককে এই জরিমানা অনলাইন বা পুরসভায় গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। কলকাতা শহরের নাগরিকরা ভবিষ্যতে প্রয়োজন মতো পার্কিংয়ের অনুমতির জন্য পুরসভায় দরখাস্ত করতে পারবেন।


```