Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

পুজোর আগে সুখবর দিল কলকাতা মেট্রো! দাম কমছে স্মার্ট কার্ডের, আর কী কী বদল হল?

পুজোর আগে সুখবর দিল কলকাতা মেট্রো। স্মার্ট কার্ডের দাম কমানো হল, সঙ্গে থাকছে একাধিক নতুন সুবিধা। বাড়ল বৈধতার মেয়াদ। জানুন বিস্তারিত।

পুজোর আগে সুখবর দিল কলকাতা মেট্রো! দাম কমছে স্মার্ট কার্ডের, আর কী কী বদল হল?

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 24 September 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: মেট্রোয় ভিড় এড়াতে এবং যাত্রা আরও স্বচ্ছন্দ করতে যাত্রীদের জন্য এল বড় সুখবর। কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের দাম কমল, সঙ্গে বাড়ল সুবিধা। এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা এক বছর নয়, থাকবে গোটা ১০ বছর। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

ইতিমধ্যেই চলতি মাসে বিক্রি হয়েছে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড। মেট্রোর আশা, নতুন নিয়ম চালু হলে আরও বেশি যাত্রী স্মার্ট কার্ড নিতে আগ্রহী হবেন।

নতুন নিয়মে কী কী বদল এল স্মার্ট কার্ডে?

  • স্মার্ট কার্ডের রিফান্ডযোগ্য সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা থেকে কমে হল ৫০ টাকা
  • ন্যূনতম ইস্যু প্রাইস ১৫০ টাকা থেকে কমে হল ১০০ টাকা। (৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট + ৫২ টাকা রাইড ভ্যালু, যার মধ্যে ২ টাকা বোনাস অন্তর্ভুক্ত)
  • স্মার্ট কার্ডের বৈধতা ১ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হল
  • ইতিমধ্যেই চালু থাকা বৈধ কার্ডগুলির মেয়াদ রিচার্জ করার সময় ১০ বছরে বাড়িয়ে দেওয়া হবে
  • নতুন কার্ডের বৈধতা শুরু হবে প্রথমবার গেট (AFC & PC) ব্যবহার করার দিন থেকে, ইস্যু তারিখ থেকে নয়
  • রিচার্জ ভ্যালুতে ৫% বোনাস সুবিধা আগের মতোই থাকবে
  • সহজলভ্য স্মার্ট কার্ড ও রিচার্জের সুবিধা

যাত্রীরা স্মার্ট কার্ড পাবেন ASCRM মেশিন ও বুকিং কাউন্টার, দুটো জায়গা থেকেই। রিচার্জও করা যাবে ASCRM মেশিন, অনলাইন এবং বুকিং অফিসে। মেট্রো যাত্রীদের আবেদন জানিয়েছে, বেশি করে স্মার্ট কার্ড ব্যবহার করতে, যাতে ভিড় এড়ানো যায় বিশেষত পিক আওয়ার বা উৎসবকালে।

নতুন এই নিয়মে বুকিং কাউন্টারের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন এবং ৫% ছাড়ও পাওয়া যাবে। নিয়মিত যাত্রীরা দীর্ঘমেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন, আর স্বল্পমেয়াদি ভ্রমণকারীরা মেট্রো যাত্রা শেষে কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারবেন।


```