Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রাতভর মেট্রো সার্ভিস সপ্তমী, অষ্টমী ও নবমীতে, শহর যখন জলে ডুবে তখন বিশেষ ঘোষণায় জানাল রেল

পুজোর দিনগুলোতে শহরজুড়ে বাড়তি ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেলওয়ে

রাতভর মেট্রো সার্ভিস সপ্তমী, অষ্টমী ও নবমীতে, শহর যখন জলে ডুবে তখন বিশেষ ঘোষণায় জানাল রেল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 September 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: পুজোর দিনগুলোতে শহরজুড়ে বাড়তি ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro services during Durga Puja)। সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২০২৫) রাতভর মেট্রো পরিষেবা চালু থাকবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। শুধু তাই নয়, হলুদ লাইন ও পার্পল লাইনেও মিলবে বাড়তি ট্রেন। তবে অরেঞ্জ লাইনে পরিষেবা এই সময়ে বন্ধ থাকবে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – গড়িয়া) (Durga puja kolkata metro timing)
পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৬২টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৪৬টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন চলাচল। প্রতিদিন চলবে ২৪৬টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ১৩২টি ট্রেন।

প্রথম সার্ভিস শুরু হবে দুপুর ১টা থেকে শহীদ খুদিরাম, মহানায়ক উত্তমকুমার, গীতাঞ্জলি, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর থেকে। শেষ ট্রেন ছাড়বে ভোর ৩:৪৭ থেকে ৪টার মধ্যে।

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সেক্টর V)
পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত ২২৫টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত ১৮৪টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত চলবে ১৯২টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন।
হলুদ লাইন (নোয়াপাড়া – বিমানবন্দর)

পঞ্চমী ও ষষ্ঠী (২৭–২৮ সেপ্টেম্বর): বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত ৫০টি ট্রেন।

পার্পল লাইন (জোকা – মজেরহাট)
পঞ্চমী থেকে দশমী (২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর): প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ৩৮টি ট্রেন।


মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে— ভিড় এড়াতে যাত্রীরা যেন আগে থেকেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ থেকে কিউআর টিকিট কেনেন। নির্দিষ্ট স্টেশনে হ্যান্ড হেল্ড টার্মিনাল থেকে কাগজের কিউআর টিকিটও পাওয়া যাবে। ট্যুরিস্ট স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে রাখা হয়েছে, যেখানে ৩ থেকে ৫ দিনের আনলিমিটেড ভ্রমণের সুবিধা রয়েছে।

পিক আওয়ারে ৬–৭ মিনিট অন্তর (ব্লু ও গ্রিন লাইন) ও ৮–১৫ মিনিট অন্তর (হলুদ ও পার্পল লাইন) ট্রেন চালানো হবে। তাই দরজা আটকে রাখা বা ভিড়ে ঠাসাঠাসি না করে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে।

সব মিলিয়ে দুর্গাপুজোর দিনগুলিতে শহরজুড়ে প্যান্ডেল হপিং আরও আরামদায়ক করে তুলতে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোর পর্যন্ত চলবে ট্রেন, যা কলকাতার পুজো সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে রেল আশা করছে। এবার রাতভর মেট্রো ধরেই মানুষ ঘুরে বেড়াতে পারবেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে—প্যান্ডেল থেকে প্যান্ডেলে।


```