Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Kolkata Metro: যাত্রীদের নিয়ে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো! আংশিক বন্ধ পরিষেবা, দিনের শুরুতেই ভোগান্তি

মেট্রো পরিষেবা আংশিক বন্ধ। অফিস টাইমে এই সমস্যায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে। 
 

Kolkata Metro: যাত্রীদের নিয়ে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো! আংশিক বন্ধ পরিষেবা, দিনের শুরুতেই ভোগান্তি

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 January 2026 09:15

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর পরিষেবা (Kolkata Metro Service) যাত্রীদের কাছে যেন দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। প্রায়দিনই বিভ্রাট-গোলযোগ! মঙ্গলবারটাও তার ব্যতিক্রম হল না। এদিন সকালেই ব্লু লাইনে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে মেট্রো আটকে যায় বলে জানা গেছে (Blue line metro service disruption)। দীর্ঘক্ষণ যাত্রীদের মেট্রোর ভিতরেই বসে থাকতে হয়। এই গোলযোগের ফলে পরিষেবা আংশিক বন্ধ। অফিস টাইমে এই সমস্যায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে। 

জানা গেছে, এদিন সকালে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো আচমকাই নেতাজি ভবন (Netaji Bhavan) ও রবীন্দ্র সদন (Rabindra Sadan) স্টেশনের মাঝামাঝি জায়গায় আটকে পড়ে। বদ্ধ সুড়ঙ্গে আলো নিভে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে।

মেট্রো রেল সূত্রে খবর, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকেই এই গোলযোগের সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহে সমস্যা হওয়ায় মেট্রোটির সমস্ত আলো নিভে যায় এবং কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করে দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব যাত্রীদের নিরাপদে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।

এই ঘটনায় মাঝের বেশ কয়েকটি স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে যায়। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালু থাকলেও, মাঝের অংশে পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের সমস্যাটি দ্রুত মেরামত করে পুরো রুট আবার সচল করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও সতর্কতা ছাড়াই আচমকাই অন্ধকার হয়ে যায় মেট্রোর ভিতরে। সুড়ঙ্গে আটকে পড়া যাত্রীরা প্রথমে দিশেহারা হয়ে পড়লেও পরে মেট্রো কর্মীরা তাঁদের আশ্বস্ত করেন। সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে নিয়ে বের করা হচ্ছে তাঁদের।

কলকাতার সবচেয়ে পুরনো মেট্রো রুট ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) এরকম বিভ্রাট এখন প্রায় নিয়মিত বলে অভিযোগ যাত্রীদের। কখনও মেট্রো দেরি করে, কখনও মাঝপথে থেমে যায়। দিনের পর দিন এমন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষোভও বাড়ছে। এদিনের ঘটনাও সেই ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।


```