Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটে বদল, দমদম নয় বেশিরভাগ মেট্রো যাত্রা শেষ করবে নোয়াপাড়ায়

অফিস টাইমে যখন দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো দমদম স্টেশনে ঢোকে তখন অনেকেই ভিড়ের জন্য উঠতে পারেন না।

কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটে বদল, দমদম নয় বেশিরভাগ মেট্রো যাত্রা শেষ করবে নোয়াপাড়ায়

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 22 November 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: আর দমদম নয়, এবার থেকে নোয়াপাড়া ষ্টেশনেই যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানো হবে বলে খবর।

কলকাতা মেট্রোর নানা রুটে ইতিমধ্যেই মিলছে পরিষেবাএবার বড়সড় বদল আসতে চলেছে কবি সুভাষদক্ষিণেশ্বর রুটের মেট্রোতে। মূলত যাত্রীদের কথা ভেবেই এই বদল আসতে চলেছে।

সূত্রের খবর, সপ্তাহের প্রতিদিন কাজের দিনগুলিতে কবি সুভাষদক্ষিণেশ্বর মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি ট্রেন চলে। তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি চলে যায় দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। কিন্তু তাতে যাত্রীদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছিল। অনেকেই সেই অভিযোগ জানিয়েছিলেন। তারপরই এমন ঘোষণা করেন মেট্রোর জেনারেল ম্যানেজার।

জানা গিয়েছে, মূলত অফিস টাইমে যখন দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো দমদম স্টেশনে ঢোকে তখন অনেকেই ভিড়ের জন্য উঠতে পারেন না। ভিড় এ‌ড়াতে দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসা মেট্রো ছেড়ে দেন বহু যাত্রী। কিছুক্ষণ অপেক্ষা করে দমদম স্টেশন থেকে কবি সুভাষের দিকে যে মেট্রো যেত তাতে উঠতেন। এবার সেই রেকগুলি নোয়াপাড়া থেকেই যাত্রী তুলতে পারবে।

এছাড়াও নোয়াপাড়া জংশন স্টেশন হওয়ার পাশপাশি সেখান থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেন। নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার এবং রবিবার যাত্রী সংখ্যা কম থাকায় মহড়া চলবে বলে খবর। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি।


```