Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হলুদ লাইন পেরোলেই গুনতে হবে টাকা! জরিমানা করার সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা মেট্রোয় এমনিতে অনেক নিয়ম রয়েছে। কিন্তু বেশিরভাগ নিয়মই মানেন না সাধারণ যাত্রীরা। 

হলুদ লাইন পেরোলেই গুনতে হবে টাকা! জরিমানা করার সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

ফাইল ছবি

শেষ আপডেট: 26 May 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: জন্মলগ্ন থেকে যা হয়নি, এবার সেটাই করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Railway)। প্ল্যাটফর্মের নিয়ম (Platform Rule) না মানলে এবার থেকে কড়া পদক্ষেপ করতে চলেছে তাঁরা। সম্প্রতি এক নির্দেশিকা জারি করা হয়েছে যাতে উল্লেখ রয়েছে, নিদির্ষ্ট নিয়ম না মানলে এবার থেকে জরিমানা (Fine) দিতে হবে যাত্রীদের! আগামী ১ জুন থেকেই চালু হচ্ছে এই নতুন বিধি।

কলকাতা মেট্রোয় এমনিতে অনেক নিয়ম রয়েছে। কিন্তু বেশিরভাগ নিয়মই মানেন না সাধারণ যাত্রীরা। এইসব নিয়মগুলির মধ্যে অন্যতম, প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন (Yellow Line) না পার করা। সেই নিয়মেই আরও কড়াকড়ি হতে চলেছে। এবার থেকে এই লাইন পেরোলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে আম যাত্রীদের।

সোমবার মেট্রো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কেউ যদি মেট্রো আসার আগেই ওই লাইন পার করেন তাহলে তাকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ২৫০ টাকা জরিমানা দিতে হবে। মূলত যাত্রী সুরক্ষার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

অতীতে বহুবার এই নিয়ম নিয়ে প্রচার চালানো হয়েছে। এখনও মেট্রো স্টেশনগুলিতে বারবার লাইন না পেরোনোর জন্য ঘোষণা করা হয়। রেল পুলিশও মাঝে মাঝে পদক্ষেপ করে। কিন্তু আম যাত্রীদের হুঁশ ফেরে না। অধিকাংশ যাত্রীই এই নিয়ম মানেন না। তাই এবার সচেতনতা বাড়াতে জরিমানাকে হাতিয়ার করছে কর্তৃপক্ষ।

মেট্রোয় আত্মহত্যার ঘটনা কম নয়। এদিকে অনেক সময়ই ভিড় বেশি থাকলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং লাইনে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটেছে। নানাভাবে যাত্রীদের সুরক্ষার বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কিন্তু কোনও ভাবেই কোনও লাভ হয়নি। তাই এবার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ করতে চলেছে তাঁরা। স্টেশনে বসানো সিসিটিভি ফুটেজের তথ্যের ভিত্তিতে বিষয়টিতে নজরদারি চালান হবে। কাউকে যদি দেখা যায় নিয়ম ভাঙতে তাহলে জরিমানা করবে মেট্রো কর্তৃপক্ষ। 


```