Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শহিদ ক্ষুদিরামে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না! ব্লু লাইনে যাত্রীদের জন্য নয়া ব্যবস্থা মেট্রোর

প্রায় দশ দিন ধরে পরীক্ষামূলক ভাবে ক্ষুদিরাম থেকেই রেক ঘোরানো হচ্ছে। বিশেষজ্ঞ দলের নজরে রেখে দেখা হচ্ছে, সিগন্যাল বা পয়েন্ট বদলে কোনও সমস্যা হচ্ছে কি না। 

শহিদ ক্ষুদিরামে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না! ব্লু লাইনে যাত্রীদের জন্য নয়া ব্যবস্থা মেট্রোর

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 17:58

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিনের ভোগান্তির পরে অবশেষে স্বস্তির খবর ব্লু লাইন মেট্রোর (Blue Line Metro) যাত্রীদের জন্য। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে রেক ঘোরানোয় যে সমস্যা তৈরি হয়েছিল, তা এবার সমাধানের পথে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনেই (Sahid Khudiram Metro) নতুন ক্রসওভার তৈরির কাজ শেষ হওয়ায় এখন থেকেই রেক ঘোরানো সম্ভব হচ্ছে। ফলে টালিগঞ্জে অযথা দাঁড়িয়ে থাকতে হবে না যাত্রীদের।

গত বছরের মাঝামাঝি কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kavi Subhash Metro Station) একাধিক পিলারে ফাটল ধরা পড়ে এবং নীচের মাটি বসে যাওয়ার খবর পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ স্টেশনটি বন্ধ রাখার ঘোষণা করে মেট্রো রেল (Metro Announcement)। জানানো হয়, স্টেশনটি নতুন করে তৈরি হবে। এরপর থেকেই ব্লু লাইনে মেট্রো চলাচল সীমাবদ্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় রেক ঘোরানো নিয়ে (Blue Line Metro New Update)। বহু মেট্রো টালিগঞ্জ স্টেশন পর্যন্ত নেমে এসে দাঁড়িয়ে যেত। ঘোষণা করা হত, এই ট্রেন শহিদ ক্ষুদিরাম যাবে না। ফলে যাত্রীদের টালিগঞ্জেই নেমে আবার পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন আসতে দেরি হতো, মাঝ পথে সিগন্যালের জন্য ট্রেন দাঁড়িয়ে থাকত। এতে যাত্রীদের ক্ষোভ বাড়ছিল।

এই সমস্যারই সমাধান করতে শহিদ ক্ষুদিরাম স্টেশনে নতুন করে ক্রসওভার তৈরির কাজ শুরু করে মেট্রো রেল। এই ক্রসওভার থাকলে কবি সুভাষ স্টেশনের আগেই ট্রেন ঘুরে যেতে পারে। রেল সূত্রে জানা গিয়েছে, কাজ প্রায় শেষ। সিগন্যালিং ব্যবস্থাতেও বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে।

ইতিমধ্যেই প্রায় দশ দিন ধরে পরীক্ষামূলক ভাবে ক্ষুদিরাম থেকেই রেক ঘোরানো হচ্ছে। বিশেষজ্ঞ দলের নজরে রেখে দেখা হচ্ছে, সিগন্যাল বা পয়েন্ট বদলে কোনও সমস্যা হচ্ছে কি না। রেল সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত বড় কোনও সমস্যা দেখা যায়নি। ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি আরও স্বাভাবিক এবং দ্রুত করা হবে।

টালিগঞ্জ (Tollygunge) কারশেডেও আধুনিকীকরণের কাজ চলছে। এই স্টেশন থেকেই কিছু রেক রক্ষণাবেক্ষণ করে ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরগামী মেট্রো চালানো হয়েছে। তবে ক্ষুদিরামের নতুন ক্রসওভার পুরোপুরি চালু হলে, আগের মতো মসৃণ পরিষেবা ফিরবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

যাত্রীদের আশা, এবার থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনের জন্য আর টালিগঞ্জে দাঁড়িয়ে থাকতে হবে না। খুব শীঘ্রই ব্লু লাইনে পরিষেবা আবার স্বাভাবিক হবে।


```